অভির এলাকার মৃত্তিকা ও চাষ উপযোগী ফসলের বর্ণনা দাও।
উত্তর: উপকূলীয় এলাকার বাসিন্দা। অভির বসবাসরত অঞ্চলের মৃত্তিকা ও চাষ উপযোগী ফসলের বর্ণনা নিচে দেওয়া হলো- উপকূলীয় অঞ্চলে মাঝারি উঁচু ভূমির আধিক্য বেশি। মাটি দোআঁশ এবং বেলে ও পলি দোআঁশ প্রকৃতির। জৈব পদার্থ ও পটাশজাত খনিজের মাত্রা অল্প। এই অঞ্চলের মাটির pH মাত্রা ৭.৯-৮.৫। উপকূলীয় অঞ্চলের মাটি দোআঁশ, বেলে ও পলি দোআঁশ প্রকৃতির হওয়ায় বৃষ্টি ও সেচনির্ভর বিবিধ ফসল চাষ করা যায়। বৃষ্টিনির্ভর কৃষি ফসলের মধ্যে বোনা আউশ, রোপা আউশ, পাট, কাঁকরোল ইত্যাদি খরিপ-১ এ এবং রোপা আমন খরিপ-২ এ চাষ করা হয়। আর রবি মৌসুমে গম, সরিষা, মুগ, মরিচ, পিঁয়াজ, রসুন, মুলা, বেগুন, শিম, টমেটো, চিনাবাদাম, ভুট্টা ইত্যাদি চাষ করা হয়। অন্যদিকে সেচনির্ভর ফসলের মধ্যে খরিপ-১ এ রোপা আউশ ও খরিপ-২ তে রোপা আমন চাষ করা হয়। বোরো ধান, টমেটো, আলু, সরিষা, তরমুজ, মুগ, মরিচ ইত্যাদি সেচনির্ভর ফসল হিসেবে রবি মৌসুেমে চাষ করা হয়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
অভির এলাকার মৃত্তিকা ও চাষ উপযোগী ফসলের বর্ণনা দাও।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর