উদ্দীপকের আলোকে অভি ও শাওনের এলাকার মৃত্তিকা ও চাষ উপযোগী ফসলের তুলনামূলক আলোচনা উপস্থাপন কর।
উত্তর: অভির ও শাওনের এলাকা দুটি হলো যথাক্রমে উপকূলীয় এলাকা এবং পাহাড়ি এলাকা। নিচে তাদের দুজনের এলাকার মৃত্তিকা ও চাষ উপযোগী ফসলের তুলনামূলক আলোচনা করা হলো- মৃত্তিকা বৈশিষ্ট্য: শাওনের এলাকায় অর্থাৎ পাহাড়ি ও পাদভূমি অঞ্চলে ৯০ শতাংশের বেশি ভূমি উঁচু। এ অঞ্চলের মাটি দোআঁশ প্রকৃতির। জৈব পদার্থ ও পটাশ খনিজের মাত্রা সামান্য। এখানকার মাটি pH মাত্রা ৫-৫.৭। অন্যদিকে অভির এলাকায় অর্থাৎ উপকূলীয় অঞ্চলে মাঝারি উঁচু ভূমির আধিক্য বেশি। এই অঞ্চলের মাটি দোআঁশ এবং বেলে ও পলি দোআঁশ প্রকৃতির, যার জৈব পদার্থের ও পটাশজাত খনিজের মাত্রা অল্প। মাটির অম্লমান ৭.০-৮.৫ হয়ে থাকে। চাষ উপযোগী ফসল: পাহাড়ি ও পাদভূমি অঞ্চলে বৃষ্টিনির্ভর যে --ফসলগুলো চাষ হয় সেগুলো হলো, রবি মৌসুমে- আখ, সরিষা, মসুর, ছোলা, গম ইত্যাদি; খরিপ-১ এ - বোনা আউশ, পাট, বোনা আমন; খরিপ-২ এ রোপা আমন এবং সেচনির্ভর ফসলগুলো হলো, রবি মৌসুমে আখ, আখ আলু, আখ মসুর, বোরো, গম, সরিষা ইত্যাদি, খরিপ-১ এ ধৈঞা, বোনা আউশ, রোপা আউশ, খরিপ-২ এ - রোপা আমন ইত্যাদি। অন্যদিকে উপকূলীয় অঞ্চলের চাষ উপযোগী ফসলগুলো হলো, বৃষ্টিনির্ভর ফসলের মধ্যে বোনা আউশ, রোপা আউশ, পাট, কাঁকরোল ইত্যাদি খরিপ-১ এ ও রোপা আমন খরিপ-২ এ চাষ করা হয়। আর রবি মৌসুমে চাষ করা হয় গম, সরিষা, মুগ, মরিচ, পিঁয়াজ, রসুন, মুলা, বেগুন, শিম, টমেটো, চিনাবাদাম, ভুট্টা ইত্যাদি। অন্যদিকে সেচনির্ভর ফসলের মধ্যে খরিপ-১ এ রোপা আউশ ও খরিপ-২ তে রোপা আমন চাষ করা হয়। বোরো ধান, টমেটো, আলু, সরিষা, তরমুজ, মুগ, মরিচ ইত্যাদি সেচনির্ভর ফসল হিসেবে রবি মৌসুমে চাষ করা হয়। উপরিউক্ত আলোচনা থেকে অভি ও শাওনের এলাকার অর্থাৎ উপকূলীয় ও পাহাড়ি এলাকার মৃত্তিকা ও চাষ উপযোগী ফসলে তারতম্য পরিলক্ষিত হয়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে অভি ও শাওনের এলাকার মৃত্তিকা ও চাষ উপযোগী ফসলের তুল…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর