উদ্দীপকে উল্লিখিত কৃষি পরিবেশ অঞ্চলের মাটি কী ধান উৎপাদনের জন্য উত্তম? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: কৃষি কর্মকর্তা জামান সাহেবের নতুন এলাকা নোয়াখালী কৃষি পরিবেশ অঞ্চল অনুযায়ী মাটির গঠন ও প্রকৃতির ভিত্তিতে উপকূলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল। মাটি ও পরিবেশের উপর ভিত্তি করে কৃষির পরিবেশের ভিন্নতা থাকে। বাংলাদেশের মাটিতে অল্প বিস্তর সব ফসলই জন্মে। কিন্তু সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য একরূপ নয়, যার ফলে সব মাটিতে সব ফসল জন্মায় না। অঞ্চলভেদে ফসলের উৎপাদনে ভিন্নতা দেখা যায়। উদ্দীপকে উল্লিখিত নোয়াখালী জেলা উপকূলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার ভূমি মাঝারি উঁচু হয়ে থাকে। এই অঞ্চলের মাটি দোআঁশ এবং বেলে ও পলি দোআঁশ প্রকৃতির। এ মাটিতে অল্প মাত্রায় জৈব পদার্থ ও পটাশজাত খনিজ রয়েছে। এছাড়া এই অঞ্চলে মাটি pH ৭.০-৮.৫ হয়ে থাকে। এ ধরনের পরিবেশ ও মাটি বৃষ্টিনির্ভর ফসল হিসেবে বোনা আউশ, রোপা আউশ এবং স্থানীয় উন্নত ও উফশী জাতের রোপা আমন ধান উৎপাদনের জন্য উত্তম। আবার সেচনির্ভর ফসল হিসেবে বোরো, রোপা আউশ, স্থানীয় উন্নত ও উফশী জাতের ধান উৎপাদনের জন্য এ অঞ্চলের মাটি উত্তম। উল্লিখিত জাতের ধান ফসলের জন্য নোয়াখালীর মতো উপকূলীয় অঞ্চলের মাটি উত্তম বলে সেগুলোর ফসল এখানে ভালো হবে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কৃষি পরিবেশ অঞ্চলের মাটি কী ধান উৎপাদনের জন্য উত্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর