বাংলাদেশের প্রেক্ষাপটে আব্দুল বাছিতের উদ্দ্যোগটি মূল্যায়ন কর।
উত্তর: প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট আয়তনের তুলনায় শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা প্রায় ১৭ ভাগ। তাছাড়া বৃক্ষ নিধনের ফলে এ বনভূমির পরিমাণ দিন দিন আরও কমে যাচ্ছে। ফলে বনভূমি রক্ষা -ও বৃদ্ধির জন্য বৃহৎ পরিসরের পাশাপাশি ক্ষুদ্র পরিসরে বনায়ন করা প্রয়োজন। উদ্দীপকের আব্দুল বাছিত একজন সচেতন মানুষ হিসেবে বনভূমি কমে যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তিত। এ কারণে তিনি বন কর্মকর্তার পরামর্শ নিয়ে এবং এলাকার অন্যান্যদের সহযোগিতায় গাছের চারা লাগানোর উদ্যোগ নেন। এতে করে কয়েক বছরেই এলাকাটি সবুজে ভরে যায়। এভাবে ক্ষুদ্র পরিসরে উদ্যোগ গ্রহণের মাধ্যমে সকল অঞ্চলে গাছ লাগানো হলে দেশের বনভূমির ঘাটতি অনেকাংশই পূরণ হবে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি, মানুষের বিভিন্ন মৌলিক চাহিদা পূরণ হবে।সুতরাং দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধির জন্য উদ্দীপকের আব্দুল বাছিতের উদ্যোগটি খুবই যুক্তিযুক্ত।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে আব্দুল বাছিতের উদ্দ্যোগটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর