উক্ত আসবাবপত্রগুলো অল্প দিনের মধ্যে নষ্ট হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলমের তৈরি আসবাবপত্রগুলো অল্প দিনের মধ্যে নষ্ট হওয়ার প্রধান কারণ হলো কাঠ সিজনিংয়ের সঠিক পদ্ধতি অনুসরণ না করা। নিচে তা বিশ্লেষণ করা হলো-কাঠ কাটার পর তাৎক্ষণিকভাবে আসবাবপত্র তৈরি না করে প্রথমে কাঠকে নির্দিষ্ট আর্দ্রতায় আনা প্রয়োজন, যাতে কাঠের অভ্যন্তরের অতিরিক্ত পানি অপসারণ হয়ে যায়। কাঠের মধ্যে যত বেশি পানি থাকবে, তা তত দ্রুত ছত্রাক, পোকামাকড় ও ঘুণ পোকায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ায়, ফলে কাঠ দুর্বল ও অস্থায়ী হয়ে পড়ে। অন্যদিকে সিজনিং পদ্ধতির মাধ্যমে যদি কাঠের পানির পরিমাণ কাঠের ওজনের ১২% এ নামিয়ে আনা যায়, তবে কাঠ টেকসই ও মজবুত হয় একই সাথে আসবাবপত্র দীর্ঘস্থায়ী হয়। কিন্তু উদ্দীপকে আলম মেহগনি গাছটি চেরাই করার এক সপ্তাহ পর সেটি দিয়ে আসবাবপত্র তৈরি করেন। অর্থাৎ তিনি সিজনিং না করেই আসবাবপত্র তৈরি করেন। ফলশ্রুতিতে কাঠের ভেতরে থাকা আর্দ্রতা রয়ে যায়, যা পরবর্তীতে পচন ধরায় এবং কাঠকে দুর্বল করে তোলে। ফলে, তার তৈরি আসবাবপত্রগুলো অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত ও নষ্ট হয়ে যায় ।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উক্ত আসবাবপত্রগুলো অল্প দিনের মধ্যে নষ্ট হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর