শেয়ারFacebookWhatsApp

আব্দুল বাছিতকে বন কর্মকর্তা কোথায় কোথায় গাছ লাগানোর পরামর্শ দেন?

উত্তর: উদ্দীপকে আব্দুল বাছিত গাজীপুরের বাসিন্দা। গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে বনভূমি সংরক্ষণ ও বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। বন কর্মকর্তা আব্দুল বাছিতকে যে সকল স্থানে গাছ লাগানোর পরামর্শ দিতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন পতিত জমি যেমন- ফাঁকা প্লট, খালি মাঠ ও পরিত্যক্ত জায়গা। এছাড়াও বসতভিটা, সড়ক ও মহাসড়কের পাশে গাছ লাগাতে হবে। গাজীপুরে রেলপথ রয়েছে ফলে রেলপথের দুই ধারে, বাঁধের ধারে, খাল-বিল ও নদীর পাড়েও গাছ লাগানো যেতে পারে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, শিল্পকারখানা ও ধর্মীয় উপাসনালয়ের খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

আব্দুল বাছিতকে বন কর্মকর্তা কোথায় কোথায় গাছ লাগানোর পরামর্শ দেন?

উদ্দীপক

গাজীপুরের বাসিন্দা আব্দুল বাছিত এলাকার সচেতন মানুষ। দিন দিন বনভূমির পরিমাণ কমে যাওয়ায় তিনি বেশ চিন্তিত। তিনি বন কর্মকর্তার পরামর্শক্রমে তার এলাকায় গাছের চারা লাগানোর উদ্দ্যোগ নেন। এলাকার সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কয়েক বছরেই এলাকাটি সবুজে ভরে যায়।

Chittagong · 2025

উত্তর

বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছ লাগানো, পরিচর্যা ও সংরক্ষণকে বলা হয় বনায়ন।

উত্তর

অধিক হারে গাছ কাটার ফলে বন ধ্বংস হয়ে যায়, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এতে বাতাসে অক্সিজেন কমে গিয়ে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, ফলে গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ে। বন কমে যাওয়ায় ভূমিক্ষয়, বন্যা, খরা ও মরুকরণ দেখা দেয়। পাশাপাশি বন্য প্রাণীর আবাসস্থল নষ্ট হয় এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এছাড়া, বন নির্ভর অনেক মানুষ জীবিকা হারায়।

উত্তর

উদ্দীপকে আব্দুল বাছিত গাজীপুরের বাসিন্দা। গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে বনভূমি সংরক্ষণ ও বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। বন কর্মকর্তা আব্দুল বাছিতকে যে সকল স্থানে গাছ লাগানোর পরামর্শ দিতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন পতিত জমি যেমন- ফাঁকা প্লট, খালি মাঠ ও পরিত্যক্ত জায়গা। এছাড়াও বসতভিটা, সড়ক ও মহাসড়কের পাশে গাছ লাগাতে হবে। গাজীপুরে রেলপথ রয়েছে ফলে রেলপথের দুই ধারে, বাঁধের ধারে, খাল-বিল ও নদীর পাড়েও গাছ লাগানো যেতে পারে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, শিল্পকারখানা ও ধর্মীয় উপাসনালয়ের খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন।

উত্তর

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট আয়তনের তুলনায় শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা প্রায় ১৭ ভাগ। তাছাড়া বৃক্ষ নিধনের ফলে এ বনভূমির পরিমাণ দিন দিন আরও কমে যাচ্ছে। ফলে বনভূমি রক্ষা -ও বৃদ্ধির জন্য বৃহৎ পরিসরের পাশাপাশি ক্ষুদ্র পরিসরে বনায়ন করা প্রয়োজন। উদ্দীপকের আব্দুল বাছিত একজন সচেতন মানুষ হিসেবে বনভূমি কমে যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তিত। এ কারণে তিনি বন কর্মকর্তার পরামর্শ নিয়ে এবং এলাকার অন্যান্যদের সহযোগিতায় গাছের চারা লাগানোর উদ্যোগ নেন। এতে করে কয়েক বছরেই এলাকাটি সবুজে ভরে যায়। এভাবে ক্ষুদ্র পরিসরে উদ্যোগ গ্রহণের মাধ্যমে সকল অঞ্চলে গাছ লাগানো হলে দেশের বনভূমির ঘাটতি অনেকাংশই পূরণ হবে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি, মানুষের বিভিন্ন মৌলিক চাহিদা পূরণ হবে।সুতরাং দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধির জন্য উদ্দীপকের আব্দুল বাছিতের উদ্যোগটি খুবই যুক্তিযুক্ত।
SSCকৃষিশিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।