D [গণিত] চিহ্নিত বনাঞ্চলটির গুরুত্ব বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের 'D [গণিত] চিহ্নিত বনাঞ্চলটি হলো সামাজিক বন। নিচে সামাজিক বনায়নের গুরুত্ব বিশ্লেষণ করা হলো- জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সামাজিক কল্যাণে যে বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হয় তাকে সামাজিক বনায়ন বলে। এটি এমন একটি কার্যক্রম যেখানে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণে বসতবাড়ির আশেপাশে, রাস্তার ধারে, পতিত জমিতে এবং স্কুল-কলেজ বা প্রতিষ্ঠানসংলগ্ন এলাকায় গাছ লাগানো হয়। এটি শুধু পরিবেশ রক্ষায় সাহায্য করে না, বরং সমাজের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক বনায়নের মাধ্যমে বনাঞ্চল বৃদ্ধি পায়, যা পরিবেশে অক্সিজেন সরবরাহ, মাটির ক্ষয়রোধ, জলবায়ু নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হয়। পাশাপাশি গাছের কাঠ, ফল ও জ্বালানির মাধ্যমে সাধারণ মানুষ আয় করতে পারে, যা দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখে। এই কার্যক্রম মানুষকে পরিবেশবান্ধব জীবনধারার দিকে এগিয়ে দেয় এবং সচেতনতা বৃদ্ধি পাবে। তাই পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য সামাজিক বনায়নের গুরুত্ব অপরিসীম।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
D চিহ্নিত বনাঞ্চলটির গুরুত্ব বিশ্লেষণ কর
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর