বন সংরক্ষণের জন্য বন বিধিতে উল্লিখিত দণ্ডনীয় অপরাধগুলোর বর্ণনা কর।
উত্তর: বন সংরক্ষণের জন্যে বন বিধিতে উল্লিখিত দণ্ডনীয় অপরাধগুলোর বর্ণনা করা হলো-১.যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সরকারি বনভূমি থেকে গাছপালা ও অন্যান্য বনজ সম্পদ আহরণ করা।২.অনুমতি ছাড়া সরকারি বনে প্রবেশ, ঘরবাড়ি নির্মাণ বা চাষাবাদের মাধ্যমে বনভূমির ক্ষতি করা।৩. বনাঞ্চলে গবাদিপশু চরানো।৪.প্রয়োজনীয় অনুমতি ব্যতীত বনের গাছ কাটা, অপসারণ ও পরিবহন করা।৫. যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত ঋতু ব্যতীত অন্য সময়ে আগুন জ্বালানো, আগুন রাখা বা বহন করা।৬. বনের কাঠ কাটার সময় অসাবধানতাবশত গাছ কাটা, ছিদ্র করা, বাকল বা পাতা ছেঁড়া, আগুন লাগানো বা অন্যভাবে ক্ষতি করা।৭. বনে শিকার করা, গুলি করা, মাছ ধরা, পানি বিষাক্ত করা অথবা বনে ফাঁদ পাতা।৮. বনজ দ্রব্যাদি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অপসারণ, পরিবহন ও হস্তান্তর করা।৯.বন কর্মকর্তা অথবা বন রক্ষণাবেক্ষণে নিয়োজিত ব্যক্তির কাজে বাধা প্রদান করা।১০.অনুমতি ছাড়া বনে গর্ত খোঁড়া, চুন বা কাঠ কয়লা পোড়ানো, কাঠ ছাড়া অন্য বনজ পণ্য সংগ্রহ বা প্রক্রিয়াজাত ও অপসারণ করা।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
বন সংরক্ষণের জন্য বন বিধিতে উল্লিখিত দণ্ডনীয় অপরাধগুলোর বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর