“দুর্যোগ মোকাবেলায় উদ্দীপকের এলাকা দুটির বনায়ন পরিকল্পনা কৌশলগত ভিন্নতা রাখা অপরিহার্য” – বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত এলাকা দুটি হলো- যথাক্রমে উপকূলবর্তী এলাকা ও ময়মনসিংহ অঞ্চলের সমতলভূমির বনাঞ্চল এলাকা। এ দুটি এলাকার পরিবেশ ও দুর্যোগের ধরন সম্পূর্ণ ভিন্নধর্মী। এ কারণে এ দুটি এলাকার দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বনায়ন পরিকল্পনার কৌশলগত ভিন্নতা রাখতে হবে। নিচে বিষয়টি বর্ণনা করা হলো-উপকূলীয় এলাকা লবণাক্ততাপ্রবণ অঞ্চল। এ এলাকার দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রধান। উপকূলীয় এই দুর্যোগ মোকাবেলায় লবণাক্ততারোধী, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে টিকে থাকতে পারে এমন বৃক্ষ প্রজাতি রোপণ করতে হবে। একই সাথে লবণাক্ততা সহ্যকারী ফসলের চাষ করে উপকূলীয় সবুজ বেষ্টনী সৃষ্টি করা আবশ্যক। এ জন্য বেশি এলাকা শিকড় জুড়ে বিস্তৃত থাকে এরকম বৃক্ষ প্রজাতি নির্বাচন করতে হবে। এ পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মসূচি গুরুত্বপূর্ণ। পক্ষান্তরে ময়মনসিংহ অঞ্চলে বনায়ন পরিকল্পনার ক্ষেত্রে খরা প্রতিরোধী, গভীরমূলী উদ্ভিদ নির্বাচন করতে হবে। এ অঞ্চলে বনায়ন পরিকল্পনা বাস্তবায়নে সামাজিক বনায়ন পদ্ধতি অনুসরণ করা সুবিধাজনক হবে।উপরের বর্ণনার আলোকে বলা যায়, দুর্যোগ মোকাবেলায় উদ্দীপকের এলাকা দুটির বনায়ন পরিকল্পনার কৌশলগত ভিন্নতা রাখা অপরিহার্য।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
“দুর্যোগ মোকাবেলায় উদ্দীপকের এলাকা দুটির বনায়ন পরিকল্পনা কৌশলগত ভিন…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর