উদ্দীপকে উল্লিখিত এলাকায় বনায়ন পরিকল্পনায় বৃক্ষ নির্বাচনসহ ভিন্নতার দিকগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের চরটি হলো উপকূলবর্তী এলাকায় জেগে ওঠা চর যা উপকূলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। এ অঞ্চলের বনায়ন পরিকল্পনায় বৃক্ষ নির্বাচনসহ ভিন্নতার দিকগুলো নিচে বর্ণনা করা হলো-উপকূলীয় অঞ্চলের প্রধান প্রধান বৃক্ষপ্রজাতিসমূহ নারিকেল, আমড়া, খেজুর, বাবলা, কাজুবাদাম, শিরিস, রেইনট্রি, তাল, তেঁতুল, সুপারি, জলপাই ইত্যাদি। তবে উপকূলীয় অঞ্চলের উদ্ভিদ হিসেবে ঝাউ ও দেবদারু গাছও উল্লেখযোগ্য। এসব উদ্ভিদের মরুজ বৈশিষ্ট্য থাকায় লবণাক্ততা সহ্য করে উপকূলীয় আবহাওয়ার সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারে। উপকূলীয় অঞ্চলের অধিক লোনাযুক্ত মাটিতে সুন্দরি, গেওয়া, কেওড়া, কাঁকড়া, বাইন, গরান, গোলপাতা ইত্যাদি ভালো জন্মে। উপকূলবর্তী উক্ত চরে বৃক্ষ রোপণে এসব উদ্ভিদের চারা রোপণ। লবণাক্ততার সাথে খাপ-খাওয়াতে উপকূলীয় উদ্ভিদের ভিন্নতার দিকগুলো নিম্নরূপ হবে-১. উপকূলীয় বনায়নের জন্য বেশি এলাকা জুড়ে শিকড় বিস্তৃত থাকে এ রকম গাছ নির্বাচন করতে হবে।২. অন্যান্য বাঁধের মতো উপকূলীয় বাঁধের ক্ষেত্রে যেখানে গাছ লাগানো হয় সে স্থান বেশ ঢালু হয় বলে সারিবদ্ধভাবে গাছ লাগাতে হবে।৩. এসব উদ্ভিদের মরুজ বৈশিষ্ট্য যেমন পাতার কিউটিক্যাল স্তর খুব পুরু হয়। তাই এরা খরা প্রতিরোধক।৪. কান্ড বেশ লম্বা ও শক্ত হয় এবং শাখা-প্রশাখা কম থাকায় ঘূর্ণিঝড়, সাইক্লোনের মতো দুর্যোগে টিকে থাকতে পারে।৫. যেসব উদ্ভিদ জলাবদ্ধতা ও লবণাক্ততা সহ্য করতে পারে উপকূলীয় বনায়নের জন্য সেসব উদ্ভিদ লাগাতে হবে। উল্লিখিত বৈশিষ্ট্যগুলো স্বাভাবিক এলাকায় জন্মানো উদ্ভিদ থেকে ভিন্ন। তাই ঝড়, জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার জন্য উপরোল্লিখিত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ রোপণ করতে হবে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত এলাকায় বনায়ন পরিকল্পনায় বৃক্ষ নির্বাচনসহ ভিন্নতার…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর