আজমের গাছ কাটার সময় কুঠার ব্যবহার সঠিক ছিল কিনা? যুক্তিসহ তোমার মতামত উপস্থাপন কর।
উত্তর: বৃক্ষ কর্তনের একটি বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে। পদ্ধতিটি ব্যবহার করলে কাঠের অপচয় হয়, না এবং কাঠের গুণাগুণ ঠিক থাকে। নিচে বৃক্ষ কর্তনের সঠিক নিয়ম বর্ণনা করা হলো-১. কাটার জন্য নির্বাচিত গাছটির চারধার পরিষ্কার করতে হবে। এরপর গাছটি ফেলার দিক ঠিক করতে হবে। যেদিকে গাছ ফেলতে হবে সেদিকে করাত ও কুঠারের সাহায্যে প্রথমে কেটে নিতে হবে।২. প্রথমে গাছের দু-তৃতীয়াংশ গভীর পর্যন্ত সমান্তরালভাবে কাটতে হবে। এরপর কুঠার দিয়ে এর ১৫-২০ সে.মি. উপর থেকে প্রথম কাটা পর্যন্ত তেরসা করে কাটতে হবে।৩. এরপর প্রথম কর্তনের ঠিক উল্টোদিক থেকে দ্বিতীয় কর্তন দিতে হবে। এ দ্বিতীয় কর্তন প্রথম কর্তনের ১২-১৫ সে.মি. উপর থেকে দিতে হবে। এভাবে কাটতে কাটতে প্রথম কর্তনের প্রায় উপরে নিয়ে আসতে হবে।৪. অতঃপর দ্বিতীয় কর্তনের দিক থেকে খিলের সাহায্যে চাপ দিয়ে গাছ প্রথম কর্তনের দিকে ফেলতে হবে।উপরের আলোচনা থেকে স্পষ্টভাবে বুঝা যায় যে, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় গাছ কাটার সময় কুঠার এবং করাত দুইটারই প্রয়োজন। কিন্তু উদ্দীপকের শ্রমিকেরা গাছ কাটার সময় শুধু কুঠার ব্যবহার করেছে। সুতরাং গাছ কাটার সময় করাতের পরিবর্তে শুধু কুঠার ব্যবহারটি সঠিক ছিল না।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
আজমের গাছ কাটার সময় কুঠার ব্যবহার সঠিক ছিল কিনা? যুক্তিসহ তোমার মতা…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর