ফার্নিচার তৈরিতে আতিক সাহেবের কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: আতিক সাহেব সেগুন গাছটি কর্তনের কয়েকদিনের মধ্যেই চেরাইকরণ এবং ফার্নিচার তৈরি করেন। এ কাজটি করার পূর্বে গাছের সিজনিং করা উচিত ছিল। সংরক্ষণের পূর্বে বীজকে যেমন একটি নির্দিষ্ট আর্দ্রতায় নিয়ে আসতে হয় তেমনি কাঠকে টেকসই ও মজবুত করার জন্য এতে পানির পরিমাণ যত কম থাকে ততই ভালো। কাঠের পানির পরিমাণকে যদি কাঠের ওজনের ১২% এ নামিয়ে আনা যায় তবে বুঝতে হবে কাঠের গুণগত মান সর্বোত্তম। এ কাঠে সহজে ঘুণ পোকা, পোকামাকড় বা ছত্রাক আক্রমণ করতে পারে না এবং বেশি দিন টিকে। এয়ার ড্রাইং বা কিলন পদ্ধতিতে সহজেই কাঠ সিজনিং করা যায়।আতিক সাহেব যথাযথ নিয়ম মেনে গাছ কর্তন করলেও কাঠ সিজনিং না করেই তা দিয়ে ফার্নিচার তৈরি করেছিলেন। একারণে তার ফার্নিচারগুলো অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়।সুতরাং বলা যায়, আতিক সাহেবের ফার্নিচার তৈরির কার্যক্রমটি যথাযথ ছিল না।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
ফার্নিচার তৈরিতে আতিক সাহেবের কার্যক্রম মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর