ফাল্গুনির চারা উৎপাদন প্রচেষ্টাকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ফাল্গুনি গাজীপুরের শালবাগান থেকে শাল ও সেগুনের বীজ সংগ্রহ করে বপন করে। বিভিন্ন পরিচর্যা করলেও তার বেডে চারা অঙ্কুরোদগম হয় নাই। ফাল্গুনির সংগ্রহ করা বীজগুলো অঙ্কুরিত না হওয়ার কারণ হলো ত্রুটিপূর্ণ বপন কৌশল। শাল ও সেগুন গাছের অঙ্কুরোদগমকাল সংক্ষিপ্ত হয়।অঙ্কুরোদগমকাল সাধারণত ৪-৭ দিন হয়ে থাকে। এসব গাছের গোটা ফলই বীজ হিসেবে বপন করতে হয়। অঙ্কুরোদগমের ফলাফল আরও ভালো পেতে হলে গাছ থেকে বীজ সংগ্রহ করার ২৪ ঘণ্টার মধ্যেই বপন করতে হয়। ফাল্গুনি তার বীজগুলো সংগ্রহ করে শুকিয়ে ১৫ দিন পর বপন করে। সঠিক পদ্ধতিতে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বীজগুলো বপন না করায় তার বীজের গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং মানের অবনতি ঘটে। আবার বেশি তাপমাত্রায় দীর্ঘদিন বীজ শুকালে বীজের জীবনীশক্তি ও অঙ্কুরোদগম ক্ষমতা হ্রাস পায়। ফাল্গুনির বীজগুলো শুকানোর ফলে সেগুলোর অঙ্কুরোদগম ক্ষমতা হ্রাস-পায়। যায় দরুন তার চারা উৎপাদনের প্রচেষ্টা ব্যর্থ হয়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
ফাল্গুনির চারা উৎপাদন প্রচেষ্টাকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর