সমন্বিত চাষে করিমের পুকুরের জন্য প্রয়োজনীয় হাঁস ও শিং/মাগুর, রুই জাতীয় মাছের সংখ্যা নির্ণয় কর।
উত্তর: করিম ১০০ শতকের পুকরে সমন্বিত পদ্ধতিতে হাঁস ও মাছ চাষ শুরু করেন। যেহেতু সমন্বিত হাঁস ও মাছ চাষের ক্ষেত্রে প্রতি শতক পুকুরে ২টি হাঁস পালন করা যায়। তাহলে ১০০ শতকের পুকুরে (১০০ × ২) = ২০০টি হাঁস পালন করা যায়। আবার সমন্বিত শিং/মাগুর ও রুই মাছ চাষের ক্ষেত্রে প্রতি ৫০টি শিং/মাগুরের সাথে ৪০টি রুই মাছ চাষ করা যায়। অর্থাৎ, প্রতি ৫টি শিং/মাগুরের সাথে ৪টি রুই মাছ চাষ করা যায়। আর হাঁস-মাছ সমন্বিত চাষে শতক প্রতি ৩৫-৪০টি মাছ চাষ করা যায়। প্রতি শতকে শিং/মাগুর এবং রুই মাছের সংখ্যা ৩৫-৪০ এর মধ্যে রাখতে হলে শিং/মাগুরের সংখ্যা এমনভাবে নির্ধারণ করতে হবে যেন শিং/মাগুর ও রুই মাছের মোট সংখ্যা ৩৫-৪০টি হয়। তাই শিং/মাগুরের সংখ্যা ২০টি ধরে পাই, ২০টি শিং/মাগুরের সাথে [গণিত] = ১৬টি রুই মাছ চাষ করা যায়। তাহলে, শতক প্রতি মোট শিং/মাগুর ও রুই মাছ হলো = (২০ + ১৬)টি = ৩৬টি [গণিত] ১০০ শতকে শিং/মাগুরের সংখ্যা ১০০ [গণিত] ২০ = ২০০০টি এবং ১০০ শতকে রুই মাছের সংখ্যা ১০০ [গণিত] ১৬ = ১৬০০টি
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
সমন্বিত চাষে করিমের পুকুরের জন্য প্রয়োজনীয় হাঁস ও শিং/মাগুর, রুই জা…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর