শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে রহিমের খামারটি লাভজনক করার পদক্ষেপগুলো বিশ্লেষণ কর।

উত্তর: স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান রহিম খামারটিকে লাভবান হতে সাহায্য করে। স্বাস্থ্যসম্মত পালন বলতে এমন কতকগুলো স্বাস্থ্যসম্মত বিধিব্যবস্থাকে বোঝায় যা পশুসম্পদ উৎপাদনে ব্যবহৃত হয়। আবার, পরিমিত খাদ্য প্রদান বলতে বোঝায় যেসব খাদ্যে পশুর প্রয়োজনীয় সকল অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান উপযুক্ত পরিমাণে অনুপাতে থাকে। উদ্দীপকের রহিম তার খামারে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা অনুসরণ করেন। এতে করে বাসস্থানে আলো-বাতাসের ব্যবস্থা ছাড়াও জীবাণু ছড়াতে সুযোগ পায় না। নিয়মিত কৃমিনাশক ব্যবহারের পাশাপাশি সংক্রামক ব্যাধির প্রতিষেধক টিকা দেওয়ায় গাভিগুলো সুস্থ থাকে। পাশাপাশি পরিমিত খাদ্য প্রদান করায় গাভির শারীরিক বৃদ্ধি ও কোষকলার বিকাশ, ক্ষয়পূরণ, তাপ ও শক্তি উৎপাদন, স্নেহ পদার্থ সংরক্ষণ সঠিকভাবে হয়। পরিমিত খাদ্য দৈহিক প্রয়োজন মিটানোর পাশাপাশি অধিক পরিমাণে দুধ ও মাংস উৎপাদন, প্রজননের সক্ষমতা অর্জন, গর্ভাবস্থায় বাচ্চার বিকাশ সাধনে সাহায্য করে। অর্থাৎ উপরিউক্ত সুবিধাগুলো পাওয়ায় গাভিগুলো অধিক উৎপাদনের মাধ্যমে খামারটিকে লাভজনক হতে সাহায্য করে।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

উদ্দীপকের আলোকে রহিমের খামারটি লাভজনক করার পদক্ষেপগুলো বিশ্লেষণ কর।

উদ্দীপক

করিম ও রহিম একই গ্রামের দুই বন্ধু। তারা উপজেলা যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেন। প্রথমে তার বাবার ১০০ শতকের একটি পরিত্যক্ত পুকুর সংস্কার করে সমন্বিত পদ্ধতিতে হাঁস ও মাছ চাষ শুরু করেন। তিনি উন্নতজাতের হাঁস ও মাছের পোনা পুকুরে মজুদ করেন। পক্ষান্তরে রহিম ২/৩টি গাভি নিয়ে ছোট পরিসরে একটি খামার করেন।

Comilla · 2023

উত্তর

একই জমিতে একই সময়ে একাধিক ফসল উৎপাদন করাকে সমন্বিত চাষ বলে।

উত্তর

মাছের পেটফোলা রোগের কারণগুলো হলো: চাষের মাছে কখনো কখনো পেটফোলা রোগ দেখা যায়। মাছের দেহে ব্যাকটেরিয়ার সংক্রমণ সাধারণত এ রোগের প্রধান কারণ। মাছের পেটফোলা রোগের লক্ষণগুলো হলো: এ রোগের লক্ষণগুলো হলো মাছের পেট ফুলে যাওয়া এবং ভারসাম্যহীন চলাচল। এমনকি এ রোগের কারণে মাছের মৃত্যুও ঘটতে পারে।

উত্তর

করিম ১০০ শতকের পুকরে সমন্বিত পদ্ধতিতে হাঁস ও মাছ চাষ শুরু করেন। যেহেতু সমন্বিত হাঁস ও মাছ চাষের ক্ষেত্রে প্রতি শতক পুকুরে ২টি হাঁস পালন করা যায়। তাহলে ১০০ শতকের পুকুরে (১০০ × ২) = ২০০টি হাঁস পালন করা যায়। আবার সমন্বিত শিং/মাগুর ও রুই মাছ চাষের ক্ষেত্রে প্রতি ৫০টি শিং/মাগুরের সাথে ৪০টি রুই মাছ চাষ করা যায়। অর্থাৎ, প্রতি ৫টি শিং/মাগুরের সাথে ৪টি রুই মাছ চাষ করা যায়। আর হাঁস-মাছ সমন্বিত চাষে শতক প্রতি ৩৫-৪০টি মাছ চাষ করা যায়। প্রতি শতকে শিং/মাগুর এবং রুই মাছের সংখ্যা ৩৫-৪০ এর মধ্যে রাখতে হলে শিং/মাগুরের সংখ্যা এমনভাবে নির্ধারণ করতে হবে যেন শিং/মাগুর ও রুই মাছের মোট সংখ্যা ৩৫-৪০টি হয়। তাই শিং/মাগুরের সংখ্যা ২০টি ধরে পাই, ২০টি শিং/মাগুরের সাথে (২০times)\left(২০ times \frac{৪}{৫}\right) = ১৬টি রুই মাছ চাষ করা যায়। তাহলে, শতক প্রতি মোট শিং/মাগুর ও রুই মাছ হলো = (২০ + ১৬)টি = ৩৬টি \therefore ১০০ শতকে শিং/মাগুরের সংখ্যা ১০০ ×\times ২০ = ২০০০টি এবং ১০০ শতকে রুই মাছের সংখ্যা ১০০ ×\times ১৬ = ১৬০০টি

উত্তর

স্বাস্থ্যসম্মত পালন ও পরিমিত খাদ্য প্রদান রহিম খামারটিকে লাভবান হতে সাহায্য করে। স্বাস্থ্যসম্মত পালন বলতে এমন কতকগুলো স্বাস্থ্যসম্মত বিধিব্যবস্থাকে বোঝায় যা পশুসম্পদ উৎপাদনে ব্যবহৃত হয়। আবার, পরিমিত খাদ্য প্রদান বলতে বোঝায় যেসব খাদ্যে পশুর প্রয়োজনীয় সকল অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান উপযুক্ত পরিমাণে অনুপাতে থাকে। উদ্দীপকের রহিম তার খামারে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা অনুসরণ করেন। এতে করে বাসস্থানে আলো-বাতাসের ব্যবস্থা ছাড়াও জীবাণু ছড়াতে সুযোগ পায় না। নিয়মিত কৃমিনাশক ব্যবহারের পাশাপাশি সংক্রামক ব্যাধির প্রতিষেধক টিকা দেওয়ায় গাভিগুলো সুস্থ থাকে। পাশাপাশি পরিমিত খাদ্য প্রদান করায় গাভির শারীরিক বৃদ্ধি ও কোষকলার বিকাশ, ক্ষয়পূরণ, তাপ ও শক্তি উৎপাদন, স্নেহ পদার্থ সংরক্ষণ সঠিকভাবে হয়। পরিমিত খাদ্য দৈহিক প্রয়োজন মিটানোর পাশাপাশি অধিক পরিমাণে দুধ ও মাংস উৎপাদন, প্রজননের সক্ষমতা অর্জন, গর্ভাবস্থায় বাচ্চার বিকাশ সাধনে সাহায্য করে। অর্থাৎ উপরিউক্ত সুবিধাগুলো পাওয়ায় গাভিগুলো অধিক উৎপাদনের মাধ্যমে খামারটিকে লাভজনক হতে সাহায্য করে।
SSCকৃষিশিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।