শ্যামল বাবুর খামারে সদ্য জন্ম নেওয়া বাছুর দুটি অসুস্থ হওয়ার কারণগুলো উপস্থাপন কর।
উত্তর: নবজাত বাছুরের বিশেষ যত্নের ও পরিচর্যার অভাবে শ্যামল বাবুর বাছুর দুটি অসুস্থ হয়ে যায়। গাভির বাছুর বা ভেড়ার বাচ্চা প্রসবের পরপরই শাল দুধ খেতে দিতে হবে। শাল দুধ তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এ সময় বাচ্চাকে পরিমাণ মতো দুধ খাওয়াতে হবে। কিন্তু উদ্দীপকের শ্যামল বাবু তা না করে গাভির দুধ বাজারে বিক্রি করেন। বাচ্চা নিজে নিজে দুধ খেতে অভ্যস্ত না হলে দুধ দোহন করে বোতলে নিয়ে বাছুরকে খাওয়াতে হবে। এ ক্ষেত্রে ১: ২ অনুপাতে দুধ ও বিশুদ্ধ পানি মিশিয়ে দুধ পাতলা করে নিলে ভালো হয়। বাচ্চা জন্মের পরপরই নাভি কেটে শক্ত করে বেঁধে দিতে হবে। নাভির কাটা জায়গায় টিংচার আয়োডিন লাগাতে হবে। বাচ্চাকে পরিষ্কার শুকনো কাপড় দ্বারা মুছে দিতে হবে এবং কোনো অবস্থাতেই গোসল করানো যাবে না। তাই বলা যায়, উপরের ব্যবস্থাগুলো গ্রহণ না করার কারণে উদ্দীপকের শ্যামল বাবুর সদ্য জন্ম নেওয়া বাছুর দুটি অসুস্থ হয়ে যায়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
শ্যামল বাবুর খামারে সদ্য জন্ম নেওয়া বাছুর দুটি অসুস্থ হওয়ার কারণগুল…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর