শ্যামল বাবুর খামারটি লাভজনক কি? মূল্যায়ন কর।
উত্তর: খামার ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে উদ্দীপকের শ্যামল বাবুর খামারটি আর্থিকভাবে লাভজনক নয়। দুগ্ধ খামার স্থাপন বাংলাদেশের কৃষির একটি অন্যতম খাত। এই খামার থেকেই মাংস ও দুধ উৎপাদন করা যায়। খামারে গাভির আবাসন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ ব্যবস্থাপনা ও পরিচর্যা সঠিকভাবে করলে মাংস ও দুধের উৎপাদন যেমন বেশি হবে তেমনি মাংস ও দুধের গুণগতমান ভালো হবে। ফলে খামারের মুনাফা বৃদ্ধি পাবে। বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে, ফলে পরিবারের জন্য আয় বৃদ্ধি পাবে। গাভি থেকে বাছুর জন্ম নিবে ফলে খামারে পশুর সংখ্যা বৃদ্ধি পাবে যা মূলধন হিসেবে থাকবে। উদ্দীপকের শ্যামল বাবুর দুগ্ধ খামারে খামার ব্যবস্থাপনার সঠিক ব্যবহার লক্ষ করা যায় নি। তিনি গর্ভবতী গাভির সঠিক পরিচর্যা করেন না। বেশি সময় নিয়ে গুছিয়ে খামারের কাজ সম্পাদন করতে পারেন না। সদ্য জন্ম নেওয়া বাছুরের সঠিক পরিচর্যা করেন না এবং সদ্য প্রসব করা গাভির দুধ বাছুরকে না খাইয়ে বিক্রি করে দেন। ফলে তার খামারের গাভিগুলো পুষ্টিহীনতায় ভোগে। এতে মাংস ও দুধ উৎপাদন করতে পারবে না, খামারে পশুর সংখ্যাও বৃদ্ধি পাবে না যা তাকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করবে। তাই আলোচনা থেকে বলা যায় যে, খামারের গাভিগুলোর সঠিক পরিচর্যা ও যত্নের অভাবে খামারের গাভিগুলো পর্যাপ্ত দুধ ও মাংস উৎপাদন করতে পারে না। ফলে শ্যামল বাবু আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। অর্থাৎ শ্যামল বাবুর খামারটি লাভজনক হবে না।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
শ্যামল বাবুর খামারটি লাভজনক কি? মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর