উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলোর কারণ উল্লেখপূর্বক প্রতিকার ব্যবস্থা ব্যাখ্যা কর।
উত্তর: গ উদ্দীপকের ফসলটি হলো মাষকলাই। মাষকলাইয়ের পাতায় দাগ রোগ, পাউডারি মিলডিউ ও হলদে মোজাইক রোগ দেখা দিয়েছে। এসব রোগের কারণ এবং প্রতিকার নিচে ব্যাখ্যা করা হলো- মাষকলাইয়ের পাতার দাগ রোগ: রোগের কারণ: সারকোস্পোরা নামক ছত্রাক দ্বারা এ রোগটি হয়। প্রতিকার: রোগ প্রতিরোধী জাতের (পান্থ, শরৎ ও হেমন্ত)-মাষকলাই চাষ করতে হবে। আক্রমণ দেখা দেওয়ার সাথে সাথে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। পাউডারি মিলডিউ রোগ: রোগের কারণ: ওইডিয়াম প্রজাতির ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে। সাধারণত শুষ্ক মৌসুমে এ রোগের অধিক প্রকোপ দেখা যায়।প্রতিকার: রোগমুক্ত বীজ বপন করতে হবে। ছত্রাকনাশক দ্বারা বীজ শোধন করে বপন করতে হবে। বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে। টিল্ট বা থিওভিট প্রয়োগ করতে হবে। হলদে মোজাইক ভাইরাস: রোগের কারণ: মোজাইক ভাইরাস দ্বারা এ রোগ হয়ে থাকে। আক্রান্ত বীজ ও বায়ুর মাধ্যমে এ রোগ বিস্তার লাভ করে। সাদা মাছি এ রোগের বাহক হিসেবে কাজ করে। প্রতিকার: রোগমুক্ত বীজ বপন করতে হবে। সাদা মাছি দমনের জন্য ম্যালাথিয়ন স্প্রে করতে হবে। আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। শস্য পর্যায় অবলম্বন করতে হবে। রোগ প্রতিরোধী জাতের মাষকলাইয়ের চাষ করতে হবে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলোর কারণ উল্লেখপূর্বক প্রতিকার ব্যবস্থা ব…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর