শেয়ারFacebookWhatsApp

কৃষি কর্মকর্তার পরামর্শটি যথার্থই ছিল- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: যেহেতু কৃষি কর্মকর্তার পরামর্শে কৃষক রতন ভালো ফলন পেলেন অর্থাৎ কৃষি কর্মকর্তা তাকে সঠিক রোগ ও পোকা ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছেন বলে বোঝা যায় কৃষি কর্মকর্তার পরামর্শটি যথার্থ ছিল। কারণ সঠিক রোগ ও পোকা ব্যবস্থাপনা ভালো ফলন লাভের পথ প্রসারিত করে। কৃষক রতনের জমির মাষকলাইয়ের পাতায় দাগ রোগ, পাউডারি মিলডিউ রোগ এবং হলদে মোজাইক ভাইরাস দেখা দিয়েছিল। প্রতিকার ব্যবস্থা হিসেবে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তিনি রোগ ব্যবস্থাপনা গ্রহণ করেন। পাতায় দাগ রোগের প্রতিকার হিসেবে ছত্রাকনাশক প্রয়োগ করেন, পাউডারি মিলডিউ রোগের জন্য টিল্ট বা থিওভিট এবং হলদে মোজাইক ভাইরাসের জন্য ম্যালাথিয়ন স্প্রে করেন। এছাড়াও তিনি মাষকলাইয়ের বিছা পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য সাইপারমেথ্রিন ইসি এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন। আরো ভালো ফলন পাওয়ার আসায় সঠিক সময়ে বীজ শোধন এবং সার ব্যবস্থাপনাও ঠিকঠাকভাবে পালন করেছেন। উপরের আলোচনা হতে বলা যায় যে, রোগ ব্যবস্থাপনা ও পোকা ব্যবস্থাপনার মাধ্যমে মাষকলাইয়ের ক্ষতি রোধ করে কৃষক রতন আর্থিকভাবে লাভবান হতে পেরেছিলেন। ভালো ফলন পেতে রোগ ও পোকা ব্যবস্থাপনায় গুরুত্ব বিশ্লেষণ করেই বলা যায়, উদ্দীপকের কৃষি কর্মকর্তার পরামর্শটি যথার্থ ছিল।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

কৃষি কর্মকর্তার পরামর্শটি যথার্থই ছিল- তোমার উত্তরের সপক্ষে যুক্তি …

উদ্দীপক

চাঁপাইনবাবগঞ্জের কৃষক রতন তার বাড়ির পাশের একখণ্ড জমিতে মাষকলাই চাষ করেন। তিনি জমিতে গিয়ে কিছু সমস্যা পেলেন যেমন: পাতার উপর লালচে বাদামি, হলদে সবুজ ও পাউডারের মতো আবরণ দেখতে পান, এতে তিনি চিন্তিত হয়ে পড়েন। সমস্যা সমাধানের জন্য কৃষি কর্মকর্তার পরামর্শ নেন এবং পরবর্তীতে ভালো ফলন লাভ করেন।

Comilla · 2023

উত্তর

প্রতি শতকে ২৮ - ৩২ গ্রাম সরিষার বীজ লাগে।

উত্তর

কালো পট্টি রোগের ক্ষেত্রে কান্ড পচা রোগের মতোই প্রথমে কাণ্ডে বাদামি রঙের দাগ পড়ে। এর পরে ক্রমশ ঔ দাগ কালচে রং ধারণ করে পট্টির আকারে বেষ্টনীর মতো কাণ্ডকে বেষ্টন করে রাখে। আক্রান্ত স্থান ঘষলে হাতে কালো গুঁড়ার মতো দাগ লাগে। এ রোগে গাছ শুকিয়ে মারা যায়।

উত্তর

গ উদ্দীপকের ফসলটি হলো মাষকলাই। মাষকলাইয়ের পাতায় দাগ রোগ, পাউডারি মিলডিউ ও হলদে মোজাইক রোগ দেখা দিয়েছে। এসব রোগের কারণ এবং প্রতিকার নিচে ব্যাখ্যা করা হলো- মাষকলাইয়ের পাতার দাগ রোগ: রোগের কারণ: সারকোস্পোরা নামক ছত্রাক দ্বারা এ রোগটি হয়। প্রতিকার: রোগ প্রতিরোধী জাতের (পান্থ, শরৎ ও হেমন্ত)-মাষকলাই চাষ করতে হবে। আক্রমণ দেখা দেওয়ার সাথে সাথে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। পাউডারি মিলডিউ রোগ: রোগের কারণ: ওইডিয়াম প্রজাতির ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে। সাধারণত শুষ্ক মৌসুমে এ রোগের অধিক প্রকোপ দেখা যায়।প্রতিকার: রোগমুক্ত বীজ বপন করতে হবে। ছত্রাকনাশক দ্বারা বীজ শোধন করে বপন করতে হবে। বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে। টিল্ট বা থিওভিট প্রয়োগ করতে হবে। হলদে মোজাইক ভাইরাস: রোগের কারণ: মোজাইক ভাইরাস দ্বারা এ রোগ হয়ে থাকে। আক্রান্ত বীজ ও বায়ুর মাধ্যমে এ রোগ বিস্তার লাভ করে। সাদা মাছি এ রোগের বাহক হিসেবে কাজ করে। প্রতিকার: রোগমুক্ত বীজ বপন করতে হবে। সাদা মাছি দমনের জন্য ম্যালাথিয়ন স্প্রে করতে হবে। আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। শস্য পর্যায় অবলম্বন করতে হবে। রোগ প্রতিরোধী জাতের মাষকলাইয়ের চাষ করতে হবে।

উত্তর

যেহেতু কৃষি কর্মকর্তার পরামর্শে কৃষক রতন ভালো ফলন পেলেন অর্থাৎ কৃষি কর্মকর্তা তাকে সঠিক রোগ ও পোকা ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছেন বলে বোঝা যায় কৃষি কর্মকর্তার পরামর্শটি যথার্থ ছিল। কারণ সঠিক রোগ ও পোকা ব্যবস্থাপনা ভালো ফলন লাভের পথ প্রসারিত করে। কৃষক রতনের জমির মাষকলাইয়ের পাতায় দাগ রোগ, পাউডারি মিলডিউ রোগ এবং হলদে মোজাইক ভাইরাস দেখা দিয়েছিল। প্রতিকার ব্যবস্থা হিসেবে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তিনি রোগ ব্যবস্থাপনা গ্রহণ করেন। পাতায় দাগ রোগের প্রতিকার হিসেবে ছত্রাকনাশক প্রয়োগ করেন, পাউডারি মিলডিউ রোগের জন্য টিল্ট বা থিওভিট এবং হলদে মোজাইক ভাইরাসের জন্য ম্যালাথিয়ন স্প্রে করেন। এছাড়াও তিনি মাষকলাইয়ের বিছা পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য সাইপারমেথ্রিন ইসি এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন। আরো ভালো ফলন পাওয়ার আসায় সঠিক সময়ে বীজ শোধন এবং সার ব্যবস্থাপনাও ঠিকঠাকভাবে পালন করেছেন। উপরের আলোচনা হতে বলা যায় যে, রোগ ব্যবস্থাপনা ও পোকা ব্যবস্থাপনার মাধ্যমে মাষকলাইয়ের ক্ষতি রোধ করে কৃষক রতন আর্থিকভাবে লাভবান হতে পেরেছিলেন। ভালো ফলন পেতে রোগ ও পোকা ব্যবস্থাপনায় গুরুত্ব বিশ্লেষণ করেই বলা যায়, উদ্দীপকের কৃষি কর্মকর্তার পরামর্শটি যথার্থ ছিল।
SSCকৃষিশিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।