কবিরাজ সাদেক আলী অসুস্থ ছেলেটিকে কোন কোন উপাদান দিয়ে ঔষধ বানিয়ে দিলেন? কারণসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাদেক আলী অসুস্থ ছেলেটিকে ত্রিফলার ফল অর্থাৎ হরীতকী, আমলকী, বহেড়া; তুলসী, তেলাকুচা উদ্ভিদ দিয়ে ঔষধ বানিয়ে দিলেন। ত্রিফলার তিনটি ফলের মধ্যে হরীতকী চূর্ণ পাইপে ভরে ধূমপান করলে হাঁপানি উপশম হয়, আমলকী ফলের রস কাশিতে বিশেষ উপকারী এবং বহেড়া ফলের বীজের শাঁস দুই একটি করে দু'ঘণ্টা অন্তর এবং দিনে দুইটি করে চিবিয়ে খেলে হাঁপানি রোগ আরোগ্য হয়। অন্যদিকে তেলাকুচা উদ্ভিদের কাণ্ড ও পাতায় নির্যাস হাঁপানি চিকিৎসায় ব্যবহৃত হয়। তাই বলা যায়, উপরিউক্ত নিয়মে কবিরাজ সাদেক আলী ত্রিফলার ফল, তুলসী, তেলাকুচা দিয়ে অসুস্থ ছেলেটিকে ঔষধ বানিয়ে দিয়েছিলেন।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
কবিরাজ সাদেক আলী অসুস্থ ছেলেটিকে কোন কোন উপাদান দিয়ে ঔষধ বানিয়ে দিল…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর