আমাশয়, কোষ্ঠকাঠিন্য ও চর্মরোগ নিরাময়ে উদ্দীপকে বর্ণিত কোন কোন উদ্ভিদের ভূমিকা রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী আমাশয় নিরাময়ে আমলকী, থানকুনি ও হরীতকী; কোষ্ঠকাঠিন্য নিরাময়ে ঘৃতকুমারী ও বহেড়া এবং চর্মরোগনাশক হিসেবে থানকুনি ও তেলাকুচা ব্যবহৃত হয়। থানকুনি উদ্ভিদ পেটের অসুখ, বদহজম ও আমাশয় রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। আমলকী পাতার রসও আমাশয় রোগ উপশমে ব্যবহৃত হয়। হরীতকীর কাঁচাফল আমাশয় রোগ উপশমে ব্যবহৃত হয়। বহেড়া ফল কোষ্ঠকাঠিন্য নিরাময়ে ব্যবহৃত হয়। ঘৃতকুমারীর পাতা থেকে নির্গত ঘন পিচ্ছিল রস কোষ্ঠকাঠিন্য রোগের ফলপ্রসূ ঔষধ। উদ্দীপকের ভেষজ উদ্ভিদগুলোর মধ্যে তেলাকুচার পাতা বাটার প্রলেপ চর্মরোগ এর জন্য উপকারী। আবার থানকুনিও চর্মরোগনাশক হিসেবে অধিক ব্যবহৃত উদ্ভিদ। তাই আলোচনা থেকে বলা যায়, আমাশয়, কোষ্ঠকাঠিন্য ও চর্মরোগ নিরাময়ে বিভিন্ন ঔষধি উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
আমাশয়, কোষ্ঠকাঠিন্য ও চর্মরোগ নিরাময়ে উদ্দীপকে বর্ণিত কোন কোন উদ্ভি…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর