উদ্দীপকের মাছসমূহ চাষে পুকুর প্রস্তুতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের মাছ দুটি হলো পাবদা ও গুলশা। নিচে এই দুটি মাছ চাষে পুকুর প্রস্তুতি বর্ণনা করা হলো- চাষের জন্য পুকুর নির্বাচন: সাধারণত ১৫-২০ শতাংশের পুকুর যেখানে ৭-৮ মাস পানি থাকে এমন পুকুরে এ মাছ দুইবার চাষ করা যায়। পুকুরে পানির গভীরতা ১১.৫ মিটার হলে ভালো। পুকুর প্রস্তুতি: পুকুরের পাড় মেরামত ও জলজ আগাছা পরিষ্কার করে দিতে হবে। পাড়ে বড় গাছপালা থাকা উচিত নয়। থাকলে তা ছেঁটে দিতে হবে যেন পুকুরে পাতা বা ছায়া না পড়ে। পুকুরে রাক্ষুসে ও অপ্রয়োজনীয় মাছ থাকলে তা দূর করার ব্যবস্থা করতে হবে। এরপর পুকুরে শতাংশ প্রতি ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের ৫-৭ দিন পর পুকুরে প্রতি শতাংশে ৬০৮ কেজি হারে গোবর, ১০০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে। পোনা মজুদ: সার প্রয়োগের ৩-৪ দিন পর ৩-৫ গ্রাম ওজনের পোনা শতক প্রতি ২৫০টি হারে মজুদ করা যেতে পারে। সকালে বা বিকেলে বা দিনের ঠান্ডা আবহাওয়ায় পুকুরে পোনা ছাড়া উচিত। পোনা আনার সাথে সাথে সেগুলো সরাসরি পুকুরে ছাড়া উচিত নয়। পোনা ছাড়ার পূর্বে পটাশ বা লবণ পানিতে শোধন করে নিতে হবে এবং পোনাকে পুকুরের পানির সাথে খাপ খাইয়ে নিতে হবে। উপরে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে উদ্দীপকের মাছসমূহ চাষের জন্য পুকুর প্রস্তুত করতে হবে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের মাছসমূহ চাষে পুকুর প্রস্তুতি বর্ণনা কর।
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর