উদ্দীপকে উল্লিখিত মাছসমূহ চাষের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত মাছ দুটি হলো যথাক্রমে পাবদা ও গুলশা। নিচে এদের চাষের গুরুত্ব বিশ্লেষণ করা হলো- বাজারে পাবদা ও গুলশা মাছের প্রচুর চাহিদা রয়েছে এবং মূল্য অন্যান্য মাছের তুলনায় বেশি। তাই এদের চাষের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি সম্ভব। এদের দেহে প্রচুর পরিমাণে আমিষ ও মাইক্রোনিউট্রেন্ট উপস্থিত থাকে। খেতে খুবই সুস্বাদু; চাষ পদ্ধতিও সহজ। কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করা যায়। ফলে সহজে পোনা পাওয়া সম্ভব। বার্ষিক পুকুর ছাড়াও মৌসুমি পুকুর ও অন্যান্য অগভীর জলাশয়েও চাষ করা যায়। এ মাছ দ্রুত বর্ধনশীল, ৫-৬ মাসেই বিপণনযোগ্য হয়। তাছাড়া মাছ চাষ, আহরণ, পরিবহণ ও বাজারজাতকরণ ইত্যাদি ক্ষেত্রে বেকার ও দরিদ্র লোকদের কর্মসংস্থান হয়। অর্থাৎ, পাবদা ও গুলশা মাছ আমাদের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মাছসমূহ চাষের গুরুত্ব বিশ্লেষণ কর।
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর