"চিত্র-ক” এ প্রদর্শিত পোকাটির আক্রমণে পাট গাছে কী কী লক্ষণ দেখা যায়? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে চিত্র-ক এর পোকাটি হলো পাটের বিছাপোকা। বিছা পোকার আক্রমণে পাট গাছে যেসব লক্ষণ দেখা যায় তা নিচে বর্ণনা করা হলো- বিছাপোকা পাটগাছে আক্রমণ করে কচি ও বয়স্ক সব পাতাই খেয়ে ফেলে। স্ত্রী মথ পাতার উল্টা পিঠে গাদা করে ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর প্রায় ৬-৭ দিন পর্যন্ত বাচ্চাগুলো পাতার উল্টা দিকে দলবদ্ধভাবে থাকে। পরে এরা সব গাছে ছড়িয়ে পড়ে। কীড়াগুলো পাতার সবুজ অংশ খেয়ে পাতাকে সাদা পাতলা পর্দার মতো করে ফেলে এবং আক্রান্ত পাতাগুলো দূর থেকেই সহজে দৃশ্যমান হয়। আক্রমণ ব্যাপক হলে এরা কচি ডগাও খেয়ে ফেলে। তাই বলা যায়, চিত্র-ক অর্থাৎ বিছা পোকার আক্রমণে উল্লিখিত লক্ষণসমূহ দেখা যায়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
"চিত্র-ক” এ প্রদর্শিত পোকাটির আক্রমণে পাট গাছে কী কী লক্ষণ দেখা যায়…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর