চিত্র-ক ও চিত্র-খ এর পোকা দুটির নাম উল্লেখপূর্বক আক্রমণের পার্থক্য নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-ক হলো মাজরা পোকা ও চিত্র-খ হলো গান্ধি পোকা। পোকা দুটির আক্রমণে বেশ কিছু পার্থক্য লক্ষ করা যায়। যেমন-মাজরা পোকার আক্রমণে: ১. ধান গাছের মাঝ ডগা ও শীষের ক্ষতি হয়। ২. কুশি অবস্থায় মাঝ ডগা সাদা হয়ে যায়। ৩. ফুল আসার পর ধানের শীষে সাদা চিটা হয়। ৪. সব ঋতুতে গাছ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে গান্ধি পোকার আক্রমণে: ১. ধানের দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে। ২. বয়স্ক পোকার গা থেকে গন্ধ বের হয়। উপরের বর্ণিত আক্রমণের লক্ষণ থেকে বলা যায়, মাজরা পোকা ধানের কুশি অবস্থায় আক্রমণ করে। আবার ফুল আসার পরও আক্রমণ করতে পারে। কিন্তু গান্ধি পোকা শুধু ধানের দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে। গান্ধি পোকা বয়স্ক হলে তার গা থেকে গন্ধ বের হয় কিন্তু মাজরা পোকায় এমন দেখা যায় না। তাই আলোচনা থেকে বলা যায়, এসব পার্থক্যগুলোই উদ্দীপকের উল্লিখিত পোকা দুটির আক্রমণের ক্ষেত্রে লক্ষ করা যায়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
চিত্র-ক ও চিত্র-খ এর পোকা দুটির নাম উল্লেখপূর্বক আক্রমণের পার্থক্য …
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর