ধান উৎপাদনে উদ্দীপকে উল্লিখিত পোকা দুটি দমনের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পোকা দুটি অর্থাৎ মাজরা ও গান্ধি পোকা ধান উৎপাদন ব্যাহত করে। তাই পোকা দমন অত্যন্ত জরুরি। মাজরা ও গান্ধি পোকার আক্রমণে ধান ফসলের অনেক ক্ষতি হয় এবং ফসল উৎপাদন অনেকাংশে কমে যায়। ভালো ধান উৎপাদন ও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য খেতে পোকার আক্রমণের সাথে সাথেই দমন ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি। না হয় পোকার আক্রমণে ধানের ক্ষতি হয়, ডগা সাদা হয়ে যাবে, শীষের ক্ষতি হবে। ফলে কৃষক আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। তাই এ পোকাগুলোর আক্রমণের লক্ষণ দেখা দেওয়ার প্রাথমিক অবস্থাতেই এগুলো দমন করার ব্যবস্থা নিতে হবে। ক্লোরোপাইরিফস ৫০ বা ম্যালাথিয়ন ৫৭ বা ফেনিট্রথিয়ন ৫৭ বা ডায়াজিনন ৬০-এই কীটনাশকগুলো পানির সাথে মিশিয়ে গাছের উপর স্প্রে করলে গান্ধি পোকা, মাজরা পোকা ধ্বংস হয়। তাই আলোচনা থেকে বলা যায়, ধান উৎপাদনের সফলতার ক্ষেত্রে পোকা দুটি দমন ব্যবস্থাপনা গ্রহণের গুরুত্ব অপরিসীম।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
ধান উৎপাদনে উদ্দীপকে উল্লিখিত পোকা দুটি দমনের গুরুত্ব বিশ্লেষণ কর।
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর