বাংলাদেশের প্রেক্ষাপটে হাঁস পালনের জন্য কোন পদ্ধতি বেশি লাভজনক? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: সহজলভ্য হওয়ার কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন বেশি লাভজনক। উন্মুক্ত পদ্ধতিতে সকাল বেলা হাঁসগুলোকে ঘর থেকে ছেড়ে দেওয়া হয় এবং রাতে নির্দিষ্ট ঘরে আটকে রাখা হয়। সাধারণত হাঁসকে কোনো খাবার দেওয়া হয় না। এরা সারাদিন প্রাকৃতিক উৎস থেকে বিভিন্ন ধরনের খাদ্য যেমন- ছোট মাছ, শামুক, জলজ উদ্ভিদ, দানাশস্য, কীটপতঙ্গ ইত্যাদি নিজেরাই সংগ্রহ করে খায়। এ পদ্ধতিতে হাঁসকে সকাল ৯টা পর্যন্ত আবদ্ধ রাখা হয় কারণ হাঁস সকালের দিকে ডিম পাড়ে। আমাদের দেশের আবহাওয়া ও জলবায়ু অনুযায়ী হাওড় ও নদী সব এলাকাতে থাকার কারণে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন সুবিধাজনক। এ পদ্ধতিতে খাদ্য ও শ্রমিক খরচ তুলনামূলক অনেক কম। বাসস্থান তৈরিতেও অল্প খরচ হয়। এছাড়া হাঁসের দৈহিক বৃদ্ধি ও উৎপাদন ভালো হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে হাঁস পালনে উন্মুক্ত পদ্ধতিটি লাভজনক।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে হাঁস পালনের জন্য কোন পদ্ধতি বেশি লাভজনক? যুক…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর