উদ্দীপকের রোগ দুটির কারণ এক হলেও প্রতিকার ব্যবস্থা ভিন্ন- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উক্ত রোগ দুটি হলো কলা গাছের পানামা ও সিগাটোগা রোগ। এ রোগ দুটির কারণ এক হলেও প্রতিকার ব্যবস্থা ভিন্ন। নিচে তা ব্যাখ্যা করা হলো- কলা গাছের পানামা ও সিগাটোগা রোগ দুটির কারণ একই অর্থাৎ দুটিই ছত্রাকজনিত রোগ। দুটি রোগের কারণ এক হলেও এদের প্রতিকার ব্যবস্থা ভিন্ন। কেননা পানামা রোগের প্রতিকার হিসেবে রোগাক্রান্ত গাছ তুলে ফেলে দিতে হয় এবং এ রোগ প্রতিরোধী জাত রোপণ করতে হয়। এছাড়া টিল্ট ২৫০ ইসি ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় আক্রান্ত গাছে প্রয়োগ করতে হয়। এটি প্রয়োগের ফলে পানামা রোগ নির্মূল হয় এবং সুফল পাওয়া যায়। অপরদিকে, সিগাটোগা রোগের ক্ষেত্রে শুধুমাত্র আক্রান্ত গাছের পাতা পুড়িয়ে ফেললেই সুফল পাওয়া যায়। কোনোরকম ছত্রাকনাশক প্রয়োগের প্রয়োজন হয় না। তাই উপরের আলোচনা হতে বলা যায়, উদ্দীপকে উক্ত রোগ দুটি অর্থাৎ পানাম ও সিগাটোগা রোগ দুটির কারণ এক হলেও এদের প্রতিকার ব্যবস্থা ভিন্ন।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের রোগ দুটির কারণ এক হলেও প্রতিকার ব্যবস্থা ভিন্ন- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর