উদ্দীপকে আনামের শেষোক্ত পালন পদ্ধতিটি বেশি লাভজনক- বিশ্লেষণ কর।
উত্তর: আনামের হাঁস পালনের শেষোক্ত পদ্ধতিটি হলো উন্মুক্ত পদ্ধতি। এ পদ্ধতিতে সকাল বেলা হাঁসগুলোকে ঘর থেকে ছেড়ে দেওয়া হয় এবং রাতে নির্দিষ্ট ঘরে আটকে রাখা হয়। সাধারণত হাঁসকে কোনো খাবার দেওয়া হয় না। এরা সারাদিন প্রাকৃতিক উৎস থেকে বিভিন্ন ধরনের খাদ্য যেমন- ছোট মাছ, শামুক, জলজ উদ্ভিদ, দানাশস্য, কীটপতঙ্গ ইত্যাদি নিজেরাই সংগ্রহ করে খায়। এ পদ্ধতিতে হাঁসকে সকাল ৯টা পর্যন্ত আবদ্ধ রাখা হয় কারণ হাঁস সকালের দিকে ডিম পাড়ে। আনামের বাড়ি বরিশালের নদীবহুল এলাকায় হওয়ায় সে এই পদ্ধতিতে সহজে হাঁস পালন করে। এতে খাদ্য ও শ্রমিক খরচ লাগে না বললেই চলে। বাসস্থান তৈরিতেও অল্প খরচ হয়। এ পদ্ধতিতে হাঁসের দৈহিক বৃদ্ধি ও উৎপাদন ভালো হয়। তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, হাঁস পালনে আনামের উন্মুক্ত পদ্ধতিটি উত্তম ও লাভজনক।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে আনামের শেষোক্ত পালন পদ্ধতিটি বেশি লাভজনক- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর