উদ্দীপকের ফসল উৎপাদনের জন্য জমি তৈরি কার্যক্রমের বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকের ফসলটি হলো গোলাপ ফুল। গোলাপ চাষের জন্য উর্বর দোআঁশ মাটির জমি নির্বাচন করা উত্তম। ছায়াবিহীন উঁচু জায়গা যেখানে জলাবদ্ধতা হয় না, এরূপ মাটিতে গোলাপ ভালো জন্মে। নির্বাচিত জমি ৪-৫টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা ও সমতল করতে হবে। এরপর মাটি কুপিয়ে ৫ সে.মি. উঁচু করে ৩ মি. × ১ মি. আকারের বেড বা কেয়ারি তৈরি করতে হবে। এভাবে কেয়ারি তৈরির পর নির্দিষ্ট দূরত্বে ৬০ সে.মি. × ৬০ সে.মি. আকারের এবং ৪৫ সে.মি.গভীর গর্ত খনন করতে হবে। গর্তের উপরের মাটি ও নিচের মাটি আলাদা করে রাখতে হবে। চারা রোপণের ১৫ দিন আগে গর্ত করে খোলা রাখতে হবে। এ সময়ে গর্তের জীবাণু ও পোকামাকড় মারা যায়। উপরোক্ত পদ্ধতিতে গোলাপ ফুলের জন্য জমি প্রস্তুত করা হয়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের ফসল উৎপাদনের জন্য জমি তৈরি কার্যক্রমের বিবরণ দাও।
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর