উদ্দীপকের ফসল উৎপাদনে সঠিক পরিচর্যার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ফসলটি হলো গোলাপ ফুল। গোলাপ ফুল চাষে সঠিক পরিচর্যার গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- গোলাপের চারা রোপণের পরে বর্ষাকালে গাছের গোড়ায় যাতে পানি জমতে না পারে সে জন্য নালা তৈরি করতে হবে। গোলাপের চারা লাগানোর পর দুর্বল শাখা ও রোগাক্রান্ত শিকড় কেটে ফেলতে হবে। বেড থেকে আগাছা তুলে ফেলতে হবে। গাছের গোড়ায় এমনভাবে সেচ দিতে হবে যেন মাটিতে রসের ঘাটতি না হয়। গোলাপ গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না বলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। বড় ফুল ফোটার জন্য আসল কুঁড়ি রেখে পাশের কুঁড়িগুলো ধারালো চাকু দিয়ে কেটে দিতে হবে। গোলাপ গাছে বর্ষাকালে রেডস্কেল পোকার আক্রমণ হয় যা দাঁত মাজার ব্রাশ ব্যবহার করে অথবা ম্যালাথিয়ন বা ডায়াজিনন ঔষধ প্রয়োগ করে দমন করতে হবে। অপরদিকে শীতকালে বিটল পোকার আক্রমণ হয় যা আলোর ফাঁদ, ম্যালাথিয়ন বা ডাইমেক্রন ব্যবহার করে দমন করতে হবে। গোলাপের প্রধান রোগগুলোর মধ্যে রয়েছে কালো দাগ পড়া রোগ, ডাইব্যাক ও পাউডারি মিলডিউ। আক্রান্ত পাতা পুড়িয়ে ও ছত্রাকনাশক ব্যবহার করে কালো দাগ পড়া রোগ, ডাল ছাঁটাইয়ের চাকু জীবাণুনাশক দিয়ে মুছে ডাল ছাঁটাই করে কর্তিত স্থান স্পিরিট দিয়ে মুছে ডাইব্যাক ও থিওভিট বা সালফার ডাইথেন এম-৪৫ পানিতে মিশিয়ে সপ্তাহে একবার স্প্রে করে পাউডারি মিলডিউ রোগ দমন করতে হবে। উপরিউক্ত নিয়ম ও পরিচর্যা অনুসরণ করে গোলাপের ভালো উৎপাদন পাওয়া সম্ভব।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের ফসল উৎপাদনে সঠিক পরিচর্যার গুরুত্ব বিশ্লেষণ কর।
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর