শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চাষে রহিমা বেগমের সফল হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের রহিমা বেগমের উদ্যোগটি হলো হাঁসের সাথে মাছের সমন্বিত চাষ। সীমিত জায়গায় জনবহুল দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে জমি থেকে অধিক উৎপাদনের প্রয়োজন হয়। উল্লিখিত পদ্ধতিতে রহিমা বেগম একই জমিতে একই সময়ে অল্প খরচে মাছ, মাংস ও ডিম পেতে পারেন। ফলে অর্থের সাশ্রয়ের পাশাপাশি বাড়তি খাদ্য উৎপাদিত হবে। পুকুরে সার ব্যবহার কম হয় ফলে পরিবেশ ভালো থাকে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আবার একটি ফসলের জন্য যে শ্রম প্রয়োজন সেই একই শ্রমে একাধিক ফসল উৎপাদিত হয়। ফলে রহিমা বেগমের শ্রমের যথার্থতা ব্যবহার নিশ্চিত হবে। এক্ষেত্রে একই ফসল অপর ফসলের সহায়ক হিসেবে কাজ করবে। এতে তার ঝুঁকি কম থাকবে অর্থাৎ কোনো কারণে একটি ফসলের উৎপাদন ব্যাহত হলে অন্য উৎপাদন কার্যক্রমের মাধ্যমে ক্ষতি অনেকটা পুষিয়ে নিতে পারবেন। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, হাঁস ও মাছের সমন্বিত চাষের মাধ্যমে রহিমা বেগম পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি হাঁসের ডিম ও মাছ বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবেন। সুতরাং সমন্বিত চাষে রহিমা বেগমের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

উদ্দীপকের চাষে রহিমা বেগমের সফল হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ কর।

উদ্দীপক

রহিমা বেগম তার ৬০ শতক আয়তনের একটি পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত নেন। তিনি পুকুরটি যথাযথভাবে তৈরিপূর্বক নির্ধারিত হারে ৫-৬ সে.মি. আকারের পোনা মাছ ছাড়েন এবং হাঁস পালন করতে থাকেন। তিনি নিয়মিত খাদ্য সরবরাহ করে আসছেন।

Dinajpur · 2023

উত্তর

গ্রাসকার্প মাছ ঘাস জাতীয় খাদ্য খায়।

উত্তর

ধানক্ষেতে মাছ চাষের সুবিধাগুলো হলো একই জমিতে অতিরিক্ত ফসল হিসেবে মাছ উৎপাদন হয়। এতে জমির সর্বোত্তম ব্যবহার হয়। মাছ ধানের ক্ষতিকর কীটপতঙ্গ ও পোকামাকড় খেয়ে ফেলে। তাই ধানক্ষেতে কীটনাশক ব্যবহারের দরকার হয় না। মাছ চলাফেরার কারণে ক্ষেতে আগাছা জন্মাতে বাধা সৃষ্টি হয়। মাছ বিষ্ঠা ক্ষেতের উর্বরতা বাড়াতে সাহায্য করে। ফলে সারের খরচ তুলনামূলক কম হয়। গবেষণায় দেখা গেছে, এ পদ্ধতিতে ধানের ফলন গড়ে শতকরা ১৫ ভাগ বৃদ্ধি পায়।

উত্তর

রহিমা বেগম তার ৬০ শতক আয়তনের পুকুরে সমন্বিত মাছ ও হাঁস চাষ করেন। আমরা জানি, সমন্বিত মাছ ও হাঁস চাষের ক্ষেত্রে প্রতি শতকে ৩৫ - ৪০টি কার্প জাতীয় মাছের পোনা ছাড়তে হয়। \therefore রহিমা বেগম (৩৫ থেকে ৪০) × ৬০ = ২১০০ থেকে ২৪০০টি মাছের পোনা ছেড়ে দিলেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের মাছের সংখ্যা হতে পারে- কাতলা/বিগহেড = ৪ × ৬০ = ২৪০টি সিলভার কার্প = ৯ × ৬০ = ৫৪০টি রুই = ৮ × ৬০ = ৪৮০টি মৃগেল = ৪ × ৬০ = ২৪০টি কার্পিও = ৪ × ৬০ = ২৪০টি গ্রাসকার্প = ১ × ৬০ = ৬০টি সরপুঁটি = (৫ থেকে ১০) × ৬০ = ৩০০ থেকে ৬০০টি

উত্তর

উদ্দীপকের রহিমা বেগমের উদ্যোগটি হলো হাঁসের সাথে মাছের সমন্বিত চাষ। সীমিত জায়গায় জনবহুল দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে জমি থেকে অধিক উৎপাদনের প্রয়োজন হয়। উল্লিখিত পদ্ধতিতে রহিমা বেগম একই জমিতে একই সময়ে অল্প খরচে মাছ, মাংস ও ডিম পেতে পারেন। ফলে অর্থের সাশ্রয়ের পাশাপাশি বাড়তি খাদ্য উৎপাদিত হবে। পুকুরে সার ব্যবহার কম হয় ফলে পরিবেশ ভালো থাকে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আবার একটি ফসলের জন্য যে শ্রম প্রয়োজন সেই একই শ্রমে একাধিক ফসল উৎপাদিত হয়। ফলে রহিমা বেগমের শ্রমের যথার্থতা ব্যবহার নিশ্চিত হবে। এক্ষেত্রে একই ফসল অপর ফসলের সহায়ক হিসেবে কাজ করবে। এতে তার ঝুঁকি কম থাকবে অর্থাৎ কোনো কারণে একটি ফসলের উৎপাদন ব্যাহত হলে অন্য উৎপাদন কার্যক্রমের মাধ্যমে ক্ষতি অনেকটা পুষিয়ে নিতে পারবেন। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, হাঁস ও মাছের সমন্বিত চাষের মাধ্যমে রহিমা বেগম পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি হাঁসের ডিম ও মাছ বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবেন। সুতরাং সমন্বিত চাষে রহিমা বেগমের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
SSCকৃষিশিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।