শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর ইউনুস মিয়া কলাচাষে সফল হবেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: ইউনুস মিয়া তার বাগানে কলাচাষ করেন। ভালো ফলন পাওয়ার জন্য সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ অতীব জরুরি। জমি ও মাটি তৈরি, চারা রোপণের সময়, চারা নির্বাচন, চারা রোপণ, সার প্রয়োগ পদ্ধতি, পরিচর্যা সবকিছুই সময়মতো এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে সম্পন্ন করতে হবে। পাশাপাশি জমির ফসলে পোকা ও রোগ দমনে সঠিক বালাইনাশক প্রয়োগ করলে ফসলের ক্ষতি হয় না। ফলে কৃষক আর্থিকভাবে লাভবান হয়। কিন্তু ইউনুস মিয়ার রোগ প্রতিকারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। উদ্দীপকের ইউনুস মিয়ার কলার বাগানের অধিকাংশ পাতাই ভেঙে গেছে এবং পাতাগুলো হলুদও হয়ে গেছে। এগুলো পানামা রোগের লক্ষণ। এটি একটি ছত্রাকজনিত রোগ। এর প্রতিরোধের জন্য টিল্ট-২৫০ ইসি ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় আক্রান্ত গাছে প্রয়োগ করতে হয়। কিন্তু ইউনুস মিয়া আক্রান্ত গাছে ম্যালাথিয়ন প্রয়োগ করে। ম্যালাথিয়ন হলো কীটনাশক যা পোকা দমনে ব্যবহৃত হয়। এতে রোগাক্রান্ত কলা গাছের রোগ প্রতিকারের চেয়ে গাছ মারা যেতে পারে। ফলে বাগানের ফসল নষ্ট হয়ে যাবে এবং ইউনুস মিয়া আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। উপরের আলোচনা হতে আমি মনে করি, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ইউনুস মিয়া কলাচাষে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

তুমি কি মনে কর ইউনুস মিয়া কলাচাষে সফল হবেন? তোমার উত্তরের সপক্ষে যু…

উদ্দীপক

ইউনুস মিয়া কয়েক বছর যাবৎ তার বাগানে কলার চাষ করছেন। হঠাৎ একদিন দেখতে পান বাগানের অধিকাংশ পাতাই ভেঙে গেছে। তিনি আরও লক্ষ করেন যে পাতাগুলো হলুদও হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ প্রতিবেশী একজন কৃষকের পরামর্শে নির্ধারিত হারে ম্যালাথিয়ন প্রয়োগ করলেন।

Dinajpur · 2023

উত্তর

আনারসের গোড়া থেকে বের হওয়া চারাকে বোঁটা চারা বলে।

উত্তর

কলায় অসি তেউড় ও পানি তেউড় নামে দুই ধরনের তেউড় বা চারা দেখা যায়। পানি তেউড় দুর্বল হয় ও আগা-গোড়া সমান থাকে। অসি তেউড়ের পাতা সুচালো এবং অনেকটা তলোয়ারের মতো। গোড়ার দিকে মোটা এবং ক্রমশ উপরের দিকে সরু হয়। এতে প্রাথমিক অবস্থায় চারার খাদ্য সরবরাহ নিশ্চিত থাকে। তাই কলা চাষের জন্য অসি তেউড় রোপণের জন্য উপযোগী।

উত্তর

উদ্দীপকের ইউনুস মিয়ার কলার বাগানের গাছগুলো পানামা রোগে আক্রান্ত। কারণ কলা গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং অধিকাংশ পাতাই ভেঙে গেছে। এই ছত্রাকজনিত রোগটি সমাধানে অর্থাৎ প্রতিকারে করণীয় ব্যবস্থাগুলো হলো- রোগমুক্ত গাছ লাগাতে হবে, রোগাক্রান্ত গাছ তুলে ফেলে দিতে হবে এবং প্রতিরোধী জাত রোপণ করতে হবে। এছাড়া টিল্ট-২৫০ ইসি ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় আক্রান্ত গাছে প্রয়োগ করলে সুফল পাওয়া যায়। উপরের ব্যবস্থাগুলো গ্রহণ করলে পানামা রোগের সমাধান করা সম্ভব।

উত্তর

ইউনুস মিয়া তার বাগানে কলাচাষ করেন। ভালো ফলন পাওয়ার জন্য সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ অতীব জরুরি। জমি ও মাটি তৈরি, চারা রোপণের সময়, চারা নির্বাচন, চারা রোপণ, সার প্রয়োগ পদ্ধতি, পরিচর্যা সবকিছুই সময়মতো এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে সম্পন্ন করতে হবে। পাশাপাশি জমির ফসলে পোকা ও রোগ দমনে সঠিক বালাইনাশক প্রয়োগ করলে ফসলের ক্ষতি হয় না। ফলে কৃষক আর্থিকভাবে লাভবান হয়। কিন্তু ইউনুস মিয়ার রোগ প্রতিকারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। উদ্দীপকের ইউনুস মিয়ার কলার বাগানের অধিকাংশ পাতাই ভেঙে গেছে এবং পাতাগুলো হলুদও হয়ে গেছে। এগুলো পানামা রোগের লক্ষণ। এটি একটি ছত্রাকজনিত রোগ। এর প্রতিরোধের জন্য টিল্ট-২৫০ ইসি ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় আক্রান্ত গাছে প্রয়োগ করতে হয়। কিন্তু ইউনুস মিয়া আক্রান্ত গাছে ম্যালাথিয়ন প্রয়োগ করে। ম্যালাথিয়ন হলো কীটনাশক যা পোকা দমনে ব্যবহৃত হয়। এতে রোগাক্রান্ত কলা গাছের রোগ প্রতিকারের চেয়ে গাছ মারা যেতে পারে। ফলে বাগানের ফসল নষ্ট হয়ে যাবে এবং ইউনুস মিয়া আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। উপরের আলোচনা হতে আমি মনে করি, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ইউনুস মিয়া কলাচাষে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
SSCকৃষিশিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

তুমি কি মনে কর ইউনুস মিয়া কলাচাষে সফল হবেন? তোমার উত্তরের সপক্ষে যু… | Prosthuti