চিত্রে প্রদর্শিত উদ্ভিদে যেসব রোগ হয় তার কারণ ও প্রতিকার বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র তিনটিতে প্রদর্শিত ফসলটি হলো কলা। কলা চাষের সময় প্রধানত তিনটি রোগের আক্রমণ দেখা দেয়। যথা-পানামা, সিগাটোগা ও গুচ্ছ রোগ। পানামা রোগ ছত্রাকজনিত রোগ। এ রোগে পাতা হলদে হয়ে যায়, পাতা বোঁটার কাছে ভেঙে যায় এবং কাণ্ড অনেক সময় ফেটে যায়। আক্রান্ত গাছ ধীরে ধীরে মরে যায় অথবা ফুল-ফল ধরে না। আবার সিগাটোগাও ছত্রাকজনিত রোগ, এ রোগে পাতা ঝলসে যায় ও সমস্ত পাতা আগুনে পোড়ার মতো দেখায়। এতে ফল ছোট হয়ে যায়, ফলন কমে যায়। গুচ্ছ মাথা রোগ হলো ভাইরাসজনিত রোগ যা পুরো ফসল নষ্ট করে দেয়। এ ধরনের রোগে কলার ফলন কমে যায়। পানামা রোগ দমনে রোগাক্রান্ত গাছ তুলে ফেলতে হবে, প্রতিরোধী জাত লাগাতে হবে। তাছাড়া ছত্রাকনাশক হিসেবে টিল্ট-২৫০ ইসি অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে। সিগাটোগা প্রতিকারে আক্রন্ত গাছের পাতা কেটে পুড়িয়ে ফেলতে হবে। গুচ্ছ মাথা রোগে ম্যালাথিয়ন বা অন্য যে কোনো অনুমোদিত কীটনাশক প্রয়োগ করে জাব পোকা দমন করতে হবে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত উদ্ভিদে যেসব রোগ হয় তার কারণ ও প্রতিকার বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর