উদ্দীপকের চারাগুলোর রোপণ পদ্ধতি বর্ণনা কর।
উত্তর: চিত্র-ক হলো কলাগাছের পানি তেউড় যা কলার চারা হিসেবে ব্যবহার করা যায়। পানি তেউড় দুর্বল। কলা চাষের জন্য এই চারা উপযুক্ত নয়। চিত্র-খ তে প্রদর্শিত চারাটি হলো অসি তেউড়। নিচে এর রোপণ পদ্ধতি ব্যাখ্যা করা হলো- চারা রোপণের জন্য প্রথমত সুস্থ-সবল অসি তেউড় বা তলোয়ার তেউড় নির্বাচন করতে হয়। খাটো জাতের হলে ৩৫-৪৫ সে.মি. আর লম্বা জাতের হলে ৫০-৬০ সে.মি. দৈর্ঘ্যের তেউড় ব্যবহার করা হয়। অতঃপর নির্দিষ্ট গর্তে যাতে প্রয়োজনীয় গোবর ও টিএসপি সার দিয়ে পূর্ণ করা হয়েছে সেখানে চারা লাগাতে হয়। লক্ষ রাখতে হবে যেন চারা কাণ্ড মাটির ভিতরে ঢুকে না যায়। এভাবে কলার চারা রোপণ করা হয়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের চারাগুলোর রোপণ পদ্ধতি বর্ণনা কর।
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর