উদ্দীপকের শেষ বক্তব্যটি বিশ্লেষণপূর্বক ভেষজ উদ্ভিদের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শেষ লাইনটি হলো- "ভেষজ উদ্ভিদের মাধ্যমে চিকিৎসা যেমন সহজলভ্য, সস্তা, তেমনি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।" নিচে লাইনটি বিশ্লেষণপূর্বক ভেষজ উদ্ভিদের প্রয়োজনীয়তা বর্ণনা করা হলো- চিকিৎসায় ব্যবহৃত ঔষধি উদ্ভিদ প্রায় সব জায়গায় পাওয়া যায় বলে এর চিকিৎসা সহজলভ্য এবং সস্তা। অন্যান্য চিকিৎসায় কোনো না কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। কিন্তু এ চিকিস্তায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। তাই ভেষজ উদ্ভিদের মাধ্যমে চিকিৎসা খুবই জনপ্রিয়। ভেষজ উদ্ভিদের রোগ নিরাময় কার্যকারিতা অত্যধিক। আধুনিক চিকিৎসার চেয়েও ভেষজ চিকিৎসার কার্যকারিতা বেশি। ভেষজ চিকিৎসার খরচ অনেক কম লাগে এবং গ্রামের সর্বত্রই পাওয়া যায় বলে গ্রামীণ মানুষের জন্য ভেষজ গাছপালাই মহৌষধ হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে আয়ুর্বেদিক ও ইউনানী চিকিৎসা ব্যবস্থা এ ভেষজ উদ্ভিদের ওপর নির্ভরশীল। ভেষজ উদ্ভিদ হতে ঔষধ তৈরি করতে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয় না বলে স্থানীয়ভাবে পাওয়া যায়। সহজলভ্য, সস্তা ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ভেষজ চিকিৎসা মানুষের যুগান্তকালী সাফল্য এনে দিতে পারে। এসব কারণে ভেষজ উদ্ভিদের প্রয়োজনীয়তা রয়েছে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের শেষ বক্তব্যটি বিশ্লেষণপূর্বক ভেষজ উদ্ভিদের প্রয়োজনীয়তা বর…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর