উদ্দীপকে কাজলের বাবা মেহগনি গাছ কর্তন করে আসবাবপত্র তৈরির সিদ্ধান্ত নেন। তার এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাঠের সিজনিং এর মতো প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করা উত্তম। সিজনিং হলো আসবাবপত্র তৈরিতে কাঠ উপযুক্ত করার জন্য সাধারণত নিয়ন্ত্রিত পদ্ধতি। জীবন্ত অবস্থায় বৃক্ষের জন্য পানি অপরিহার্য হলেও কাটার পর কর্তিত বৃক্ষে পানির পরিমাণ যত কম থাকবে কাঠা ততো বেশি টিকবে। পানির পরিমাণ যদি কাঠ ওজনের ১২% এ নামিয়ে আনা যায় তাহলে ধরে নিতে হবে কাঠের গুণগতমান সর্বোত্তম হহবে। সহজে ঘুণপোকা, পোকামাকড় বা ছত্রাক আক্রমণ করতে পারবে না। সিজনিং দুইভাবে করা যায়, যথা- (১) এয়ার ড্রাইং ও (২) কিলন পদ্ধতি। গাছ কেটে চেয়ার করার পর বাতাসে কাঠ শুকানো হলো এয়ার ড্রাইং। এ পদ্ধতিতে কাঠ সিজনিং হতে কমপক্ষে এক মৌসুম লাগে এবং আর্দ্রতার পরিমাণ ২০% এর কাছাকাছি থাকে। আবার বেশি কাঠ একসাথে সিজনিং করার জন্য কিলন পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে কাঠকে তিন সপ্তাহের মধ্যে সিজনিং করে পানির পরিমাণ ১২% এ নামিয়ে আনা যায়। পরিশেষে বলা যায়, উন্নতমানের কাঠ এবং টেকসই আসবাবপত্র তৈরির ক্ষেত্রে বঝগজলের বাবার কাঠের সিজনিং পদ্ধতি ব্যবহার করা উত্তম।