বনবিধি প্রয়োগ কেন প্রয়োজন তা ব্যাখ্যা কর।
উত্তর: কোন অঞ্চলে নতুন বনাঞ্চল সৃষ্টি বা সরকারি বনাঞ্চল থেকে গাছ কাটা, অপসারণ, পরিবহণ ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট আইনই হলো বনবিধি বা বন আইন। বন আইন প্রণয়নের মাধ্যমে অবাধে বনাঞ্চলে প্রবেশ, গাছ কাটা, চাষাবাদ ও ঘরবাড়ি নির্মাণ করা যায় না। ফলে বনজ সম্পদ চুরি ও পাচার করা যায় না। বন আইন বন্যপ্রাণীর আবাসস্থল ও খাদ্য সংরক্ষণ, নিরাপদ প্রজননের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করে। এ আইন যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বন ভূমিক্ষয়, ভূমিধ্বস থেকে রক্ষা করে পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। তাই বন সংরক্ষণের জন্য বন আইন জানা প্রয়োজন।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
বনবিধি প্রয়োগ কেন প্রয়োজন তা ব্যাখ্যা কর।
উত্তর