উদ্দীপকের পুকুরে কোন মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে তা চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপকে আমির মিয়া তার পুকুরে গ্রাসকার্প, কমনকার্প, কালো বাউশ, রুই, কাতলা, মৃগেল মাছের মিশ্র চাষ করেন। আমির মিয়ার পুকুরে কোন মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে তা নিচে চিহ্নিত করা হলো-পুকুরের পানির স্তরভেদে তাপমাত্রা, অক্সিজেন ও প্ল্যাঙ্কটনের পরিমাণে তারতম্য দেখা যায়, যার ভিত্তিতে পুকুরকে তিনটি স্তরে বিভক্ত করা যায়। আমির মিয়ার চাষকৃত মাছের মধ্যে কাতলা ও গ্রাসকার্প প্রথম স্তরের খাদ্য গ্রহণ করে। এ স্তরে ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি থাকে, যা এসব মাছের প্রধান খাদ্য। রুই মাছ যা দ্বিতীয় স্তরের খাদ্য গ্রহণ করে থাকে। এরা জুপ্ল্যাঙ্কটন ও কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন। খেয়ে বেঁচে থাকে। মৃগেল, কালো বাউশ ও কমন কার্প মাছ তৃতীয় স্তর বা তলদেশে থাকে। এরা জৈব বর্জ্য, কীটপতঙ্গের লার্ভা, শামুক-ঝিনুক ইত্যাদি খেয়ে জীবনধারণ করে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের পুকুরে কোন মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে তা চিহ্নিত কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর