চিত্রে উল্লিখিত ফলগুলোর গাছের শনাক্তকারী বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: চিত্রে উল্লিখিত ফলগুলো যথাক্রমে আমলকী, হরীতকী ও বহেড়া। নিচে এসব গাছের শনাক্তকারী বৈশিষ্ট্য বর্ণনা করা হলো-আমলকী : মাঝারি আকারের বৃক্ষ। পাতা যৌগিক, উপপত্র বিপরীতভাবে বিন্যস্ত। ফুল ছোট, সবুজাভ হলুদ। ফল রসাল, মাংসল, গোলাকৃতি, মুখরোচক ও উপাদেয়। মার্চ থেকে মে মাসে ফুল আসে। হরীতকী : বৃক্ষ জাতীয় উদ্ভিদ। পাতা সরল, একান্তর, উপবৃত্তাকার সবৃন্তক। ফুল শ্বেতবর্ণ ও ছোট হয়। ফল লম্বাকার হালকা খাঁজযুক্ত। বহেড়া : এটি একটি শাখা-প্রশাখাযুক্ত বৃক্ষজাতীয় উদ্ভিদ। পাতা একক, বোঁটা লম্বা। ফুল সবুজাভ সাদা, ডিম্বাকৃতির। ফল গোলাকৃতির বা ঈষৎ লম্বাটে এবং একটি করে বীজ থাকে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
চিত্রে উল্লিখিত ফলগুলোর গাছের শনাক্তকারী বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর