আমাদের দেশের প্রেক্ষাপটে উপর্যুক্ত ফলগুলোর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদগুলো হলো- আমলকী, হরীতকী ও বহেড়া যা মূলত ভেষজ উদ্ভিদ। আমাদের দেশের প্রেক্ষাপটে এসব ভেষজ ফলগুলোর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিচে মূল্যায়ন করা হলো-বাংলাদেশে ডাক্তারের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তাই দেশের অধিকাংশ মানুষ সু-চিকিৎসা থেকে বঞ্চিত। তবে বাংলাদেশের গ্রামীণ মানুষ সুপ্রাচীনকাল থেকেই ভেষজ গাছপালার সাথে পরিচিত। ভেষজ গাছ আধুনিক চিকিৎসার সুযোগ বঞ্চিত মানুষের চিকিৎসা আশীর্বাদ হয়ে উঠতে পারে। শুধু সুযোগ ও সচেতনতার অভাবে এমন একটি সম্ভাবনাময় চিকিৎসা ব্যবস্থাকে সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না।সহজলভ্য, সস্তা ও পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ভেষজ চিকিৎসা সব মানুষের চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী সাফল্য এনে দিতে পারে। মানুষ যদি জানতে পারে কোন গাছের কোন অংশ কোন অসুখে কাজ করে তা হলে তারা সহজেই সে চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারে।সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, ভেষজ উদ্ভিদের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক বেশি।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
আমাদের দেশের প্রেক্ষাপটে উপর্যুক্ত ফলগুলোর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা ম…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর