আমাদের দেশের প্রেক্ষাপটে উদ্দীপকের চিকিৎসকের কার্যক্রমটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে অনিমেষ বাবু নিজ বাড়িতে ভেষজ উদ্ভিদ উৎপাদনেও তা দ্বারা গ্রামের মানুষকে সফলভাবে চিকিৎসা দিয়ে থাকেন। বাংলাদেশের প্রেক্ষাপটে অনিমেষ বাবুর কার্যক্রমটির গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো-বাংলাদেশের বেশিরভাগ মানুষই গ্রামে বসবাস করে। গ্রামীণ মানুষ সাধারণত আধুনিক চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত। গ্রামীণ মানুষ বেশিরভাগই ভেষজ উদ্ভিদের ওপর নির্ভরশীল। ভেষজ উদ্ভিদের রোগ নিরাময় কার্যকারিতা অত্যধিক। আধুনিক চিকিৎসার চেয়েও ভেষজ চিকিৎসার কার্যকারিতা বেশি। ভেষজ চিকিৎসায় খরচ অনেক কম লাগে এবং গ্রামের সর্বত্রই পাওয়া যায় বলে গ্রামীণ মানুষের জন্য ভেষজ উদ্ভিদই মহৌষধ হিসেবে ব্যবহার করা হয়। ভেষজ গাছের লতাপাতা, বাকল, পাতা, ফলমূল আদিকাল থেকে বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভেষজ উদ্ভিদ হতে ওষুধ তৈরিতে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয় না বলে স্থানীয়ভাবে ওষুধ পাওয়া যায়। আধুনিক চিকিৎসা সেবা বঞ্চিত গ্রামের মানুষের চিকিৎসা সেবায় ভেষজ উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনিমেষ বাবু নিজ বাড়িতে ভেষজ উদ্ভিদ উৎপাদন করে একদিকে এসব উদ্ভিদের উৎপাদন বৃদ্ধি ও বিলুপ্তি রোধে ভূমিকা রাখছেন। অন্যদিকে এর মাধ্যমে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আমাদের দেশের প্রেক্ষাপটে অনিমেষ বাবুর কার্যক্রমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
আমাদের দেশের প্রেক্ষাপটে উদ্দীপকের চিকিৎসকের কার্যক্রমটির গুরুত্ব ব…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর