উদ্দীপকে প্রদর্শিত চাষ পদ্ধতিটির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে হাঁস ও মাছের সমন্বিত চাষ পদ্ধতি প্রদর্শিত হয়েছে। নিচে পদ্ধতিটি বর্ণনা করা হলো-মাছ ও হাঁসের সমন্বিত চাষ একটি লাভজনক ও পরিবেশবান্ধব চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে একই পুকুরে মাছ চাষের পাশাপাশি হাঁস পালন করা হয়। পুকুরের নিরিবিলি জায়গা হাঁসের ঘর তৈরির জন্য নির্বাচন করা হয় যাতে জায়গাটা আলো-বাতাস পূর্ণ থাকে।হাঁস পুকুরের পানিতে বিচরণ করে শেওলা, পোকামাকড় ও অন্যান্য প্রাকৃতিক খাদ্য খেয়ে বেঁচে থাকে, ফলে আলাদা করে হাঁসের খাদ্য বাবদ খরচ কমে যায়। পাশাপাশি হাঁসের বিষ্ঠা পুকুরে পড়ে, যা মাছের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে এবং পুকুরের উৎপাদন বৃদ্ধি পায়। এতে মাছের দ্রুত বৃদ্ধি সম্ভব হয় এবং পুকুরের পানি পরিশ্রুত থাকে। সাধারণত রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প প্রভৃতি মাছের সাথে হাঁস চাষ করা হয়। এই সমন্বিত চাষ পদ্ধতিতে কম খরচে বেশি উৎপাদন সম্ভব হয়। ফলে কৃষকের আয় বৃদ্ধি পায় এবং টেকসই কৃষি ব্যবস্থার পথ সুগম হয়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত চাষ পদ্ধতিটির বর্ণনা দাও।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর