প্রদর্শিত চাষ পদ্ধতিটি বাংলাদেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চাষ পদ্ধতিটি অর্থাৎ মাছ ও হাঁসের সমন্বিত চাষ পদ্ধতিটি বাংলাদেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিচে তা ব্যাখ্যা করা হলো-বর্তমানে বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে আমিষের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে কৃষি জমি ও জলাশয়ের পরিমাণ তুলনামূলকভাবে কমছে। তাই কম জমিতে অধিক উৎপাদন নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ প্রেক্ষিতে মাছ ও 'হাঁসের সমন্বিত চাষ একটি কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হতে পারে। মাছ আমাদের অন্যতম প্রধান আমিষের উৎস এবং হাঁসের মাংস ও ডিমও উচ্চমানের প্রাণিজ আমিষ সরবরাহ করে। সমন্বিত চাষ পদ্ধতিতে একই সময়ে মাছ ও হাঁস উৎপাদন সম্ভব হয়, ফলে একই জমি বা পুকুর থেকে দ্বিগুণ খাদ্য উৎপাদন হয়। হাঁসের মল মাছের জন্য প্রাকৃতিক সার সরবরাহ করে। এতে অতিরিক্ত সার বা খাদ্য ব্যবহারের প্রয়োজন হয় না, উৎপাদন খরচ কমে এবং মাছের উৎপাদন বৃদ্ধি পায়। একই সাথে হাঁসের ডিম ও মাংসও উৎপাদিত হয়। এভাবে মাছ ও হাঁসের সমন্বিত উৎপাদন দেশব্যাপী সুলভ মূল্যে প্রাণিজ আমিষের যোগান নিশ্চিত করতে পারে। ফলে দেশের দরিদ্র জনগোষ্ঠীও সহজে আমিষ গ্রহণ করতে সক্ষম হয় এবং জাতীয় পুষ্টি পরিস্থিতির উন্নতি ঘটে।অতএব বলা যায়, মাছ ও হাঁসের সমন্বিত চাষ পদ্ধতি বাংলাদেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
প্রদর্শিত চাষ পদ্ধতিটি বাংলাদেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর