হোসেন মিয়ার পাট জাগ দেওয়ার কার্যক্রমটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের হোসেন সাহেবের পাট জাগ দেওয়ার কার্যক্রমটি নিচে বর্ণনা করা হলো-পাট জাগ দেওয়ার ক্ষেত্রে প্রথমে ১০ - ১৫টি আঁটি একদিকে গোড়া রেখে তারপর উল্টো দিকে গোড়া রেখে আরো আঁটি পানির উপর সাজাতে হবে। খেয়াল রাখতে হবে যাতে জাগের উপর ৩০ সেমি ও নিচে ৬০ সেমি পানি থাকে। প্রতি ১০০টি আঁটির উপর ১ কেজি ইউরিয়া ছিটিয়ে দিলে পাট তাড়াতাড়ি পচে ও পাটের আঁশের রং ভালো হয়। পাট জাগ দেওয়ার জন্য বিল, খাল বা নদীর মৃদু স্রোতযুক্ত পরিষ্কার পানি সর্বাপেক্ষা উত্তম।জাগ ডুবানোর জন্য মাটির ঢেলা, কলাগাছ, আমগাছ ইত্যাদি ব্যবহার করা উচিত নয়, কারণ এতে আঁশের রং কালো হয়। কংক্রিট স্লাব বা বাঁশের খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে, কিংবা পাথর দিয়ে চাপা দিয়ে জাগ ডুবানো যায়। জাগ ঢাকার জন্য কচুরিপানা, শটিগাছ কিংবা ধানের খড় ব্যবহার করা যেতে পারে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
হোসেন মিয়ার পাট জাগ দেওয়ার কার্যক্রমটি বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর