বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত ফসলটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফসলটি হলো পাট, বাংলাদেশের প্রেক্ষাপটে পাট এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। নিচে তা আলোচনা করা হলো-পাট একটি আঁশ জাতীয় ফসল। বাংলাদেশে উৎপাদিত অর্থকরী ফসলগুলোর মধ্যে পাটের স্থান শীর্ষে। পাটের ব্যবহারিক উপযোগিতা, অর্থনৈতিক গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে পাটকে সোনালি আঁশ বলা হয়। পাটে সেচের দরকার হয় না। পাট খরা ও জলাবদ্ধতা দুটিই সহ্য করতে পারে। বাংলাদেশের প্রায় ৩০০ ৪০০ হাজার। হেক্টর জমি আছে যেখানে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু পাট ছাড়া অন্য ফসল চাষ সম্ভব নয়। । পাটের আঁশ কৃষিজাত শিল্পে, ঔষধি শিল্পে, পরিবেশ সংরক্ষণে ব্যবহৃত হয়। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের তৈরি পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে। সবজি। হিসেবেও পাটের গুরুত্ব অপরিসীম। -সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে পাট' একটি সম্ভাবনাময় ফসল এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত ফসলটির অর্থনৈতিক গুরুত্ব ব…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর