"বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চিত্র-A এর গুরুত্ব অপরিসীম" - যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র A তে প্রদর্শিত হয়েছে পাট ফসল। বাংলাদেশের অর্থনীতিতে পাটের গুরুত্ব অপরিসীম। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো--পাট একটি আঁশ জাতীয় ফসল। বাংলাদেশে উৎপাদিত অর্থকরী ফসলগুলোর মধ্যে পাটের স্থান শীর্ষে। পাটের ব্যবহারিক উপযোগিতা, অর্থনৈতিক গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে পাটকে সোনালি আঁশ বলা হয়। পাটে সেচের দরকার হয় না। পাট খরা ও জলাবদ্ধতা দুটিই সহ্য করতে পারে। বাংলাদেশের প্রায় ৩০০ ৪০০ হাজার হেক্টর জমি আছে যেখানে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু পাট ছাড়া অন্য ফসল চাষ সম্ভব নয়। পাটের আঁশ কৃষিজাত শিল্পে, ঔষধি শিল্পে, পরিবেশ সংরক্ষণে ব্যবহৃত হয়। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে। অন্যান্য ফসলের চেয়ে পাট চাষের মাধ্যমে কৃষকগণ অধিক লাভবান হতে পারে। সবজি হিসেবেও পাটের গুরুত্ব অপরিসীম।অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে পাট খুবই সম্ভাবনাময় একটি অর্থকরী ফসল যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
"বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চিত্র-A এর গুরুত্ব অপরিসীম" - যুক্তিস…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর