উদ্দীপকে বর্ণিত সুমন আলির সবজি ক্ষেতের সর্বশেষ সবজিটির চাষ পদ্ধতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সুমন আলির সবজি ক্ষেতের সর্বশেষ সবজিটি হলো বেগুন। নিচে বেগুনের চাষ পদ্ধতি বর্ণনা করা হলো- i. বীজ বপন ও চারা উৎপাদন: শীতকালীন বেগুন চাষের জন্য শ্রাবণ মাসের মাঝামাঝি হতে আশ্বিন মাস এবং বর্ষাকালীন বেগুন চাষের জন্য চৈত্র মাস পর্যন্ত বীজ বপন করা যায়। বালি, কমপোস্ট সার ও মাটি সমপরিমাণে মিশিয়ে বীজতলা তৈরি করে বীজ গজানোর ৮-১০ দিন পর চারা তুলে দ্বিতীয় বীজতলায় রোপণ করতে হয়। ii. জমি নির্বাচন: দোআঁশ ও বেলে দোআঁশ মাটি বেগুন চাষের জন্য সবচেয়ে ভালো। তবে পানি অপসারণের ভালো ব্যবস্থা থাকলে এঁটেল ও দোআঁশ মাটিতেও বেগুনের চাষ করা যায়। iii. জমি তৈরি: জমি তৈরির জন্য ৪-৫ বার আড়াআড়ি চাষ ও মই দিয়ে গভীরভাবে মাটি ঝুরঝুরা করে তৈরি করতে হয়। জমি তৈরির প্রথমে গোবর এবং চাষের শেষে বাকি সার প্রয়োগ করতে হয়। চারা গজানোর ৮-১০ দিন পর থেকে ১০-১২ দিন পর পর ২-৩ কিস্তিতে ইউরিয়া উপরি প্রয়োগ করতে হয়। iv. চারা রোপণ: এক মাস বয়সের সবল চারা কাঠি দিয়ে তুলে ৭৫ সেমি দূরত্বের সারিতে ৬০ সেমি দূরে দূরে রোপণ করতে হয়। v. পরিচর্যা ও রোগ ব্যবস্থাপনা: পানির অভাবে মাটি শুকিয়ে গেলে ১০-১৫ দিন পর পর পানি সেচ দিতে হয়। কলম চারা ব্যবহার, সঠিক সময়ে আগাছা দমন ও মালচিং করতে হয়। সুষম সার ব্যবহারের পাশাপাশি শস্যপর্যায় অনুসরণ করতে হয়। রোগে আক্রান্ত গাছ পুড়ে ফেলতে হয় বা উপরে ফেলে দিতে হয়। প্রয়োজনে বিভিন্ন কীটনাশক ব্যবহার করে রোগবালাই দমন করতে হয়। vi. ফসল সংগ্রহ: চারা রোপণের ৩০-৪০ দিনের মধ্যে গাছে ফুল আসে যা বেগুনের বীজ শক্ত হয়ে যাওয়ার পূর্বেই সংগ্রহ করতে হয়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সুমন আলির সবজি ক্ষেতের সর্বশেষ সবজিটির চাষ পদ্ধতি ব…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর