উদ্দীপকে বর্ণিত সবজিগুলো বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের ভূমিকা রাখে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সবজিগুলো হলো টমেটো, লাউ, মিষ্টি কুমড়া ও বেগুন। উক্ত সবজিগুলো বাংলাদেশের অর্থনীতিতে অসাধারণ ভূমিকা রাখে। মানবদেহের জন্য শাকসবজি অত্যাবশ্যক। সুস্থ ও সবল দেহ নিয়ে বেঁচে থাকার জন্য প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি গ্রহণ করতে হয়। বাড়ির পাশের পতিত জমি ব্যবহার করে শাকসবজি চাষ করা যায়। এতে বিভিন্ন শাকসবজি উৎপাদন করে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভম্ব। এছাড়া শাকসবজি চাষে মহিলা ও পারিবারিক শ্রমশক্তিকে কাজে লাগানো যায়। ফলে নতুন শিল্পের সৃষ্টি ও বিকাশ ঘটে। এভাবে শাকসবজি চাষের মাধ্যমে শুধু বেকারত্ব সমস্যার সমাধানই নয়, বরং বৈদেশিক মুদ্রা আয় করারও অনেক সম্ভাবনা রয়েছে। তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সবজি চাষ দেশের অর্থনীতিতে ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সবজিগুলো বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের ভূমিকা রাখে…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর