কনকের জমিতে ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে কনক তার ধানের জমিতে গ্রাসকার্প পোনা ছাড়েন। এক্ষেত্রে তা ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নিচে বিশ্লেষণ করা হলো-সমন্বিত চাষ হলো একই জমিতে একই সময়ে একাধিক ফসল উৎপাদন করা। একই ফসল অন্য ফসলের সহায়ক হিসেবে কাজ করে। ধানের জমিতে মাছ চাষ করলে মাছ ধানের ক্ষতিকর কীটপতঙ্গ ও পোকামাকড় খেয়ে ফেলে। মাছের বিষ্ঠা ক্ষেতের উর্বরতা বাড়াতে সাহায্য করে। যেহেতু ধানক্ষেতে খুব বেশি পানি থাকে না তাই কম পানিতে ও কম অক্সিজেনে বাঁচতে পারে, উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এবং সেই সাথে ধান চাষকালীন সময়ের মধ্যে খাওয়ার উপযোগী হয় এরূপ দ্রুত বর্ধনশীল মাছ নির্বাচন করতে, হবে। তবে ধানের ক্ষেতে গ্রাসকার্প ছাড়া যাবে না কারণ, গ্রাসকার্প মূলত ঘাসজাতীয় খাবার খায়। খাবারের অভাব হলে তারা ধানের কচি চারা ও পাতাও খেয়ে ফেলতে পারে, ফলে চারা নষ্ট হয়ে যায়। এছাড়া মাছ চলাচলের কারণে জমির মাটি আলগা হয়ে চারা উপড়ে যেতে পারে বা দুর্বল হয়ে পড়ে।সুতরাং, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা ছাড়া ধানের জমিতে গ্রাসকার্প চাষ করলে ধানের উৎপাদনে কিছুটা ক্ষতির আশঙ্কা থেকেই যায়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
কনকের জমিতে ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর